রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Today’s Weather: বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে তাপমাত্রার পারদ?

Published on: March 16, 2026
Today's Weather
---Advertisement---

আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টি হতে পারে। আবার কোথাও শিলা বৃষ্টিও। তা সত্ত্বেও সর্বোচ্চ তাপমাত্রা পারদ বাঁকুড়াতে ৩৭ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ। (Today’s Weather)

Today's Weather

উত্তরবঙ্গে মালদহতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের কিছু জাগায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিন উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তন নেই। পরবর্তী দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। তারপর আর বিশেষ পরিবর্তন নেই।
বায়ুমণ্ডলের নিম্নস্তরে অনুকুল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প প্রবেশের কারায় রাজ্যের জেলাগুলোতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।(Today’s Weather)

ইতিমধ্যে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সারা সপ্তাহ ধরেই দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা কোথাও নেই। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে।(Today’s Weather)


আজ, ১৬ মার্চ সোমবার, উত্তরবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলবার ১৭ মার্চ, ওপরের ৫ জেলার মধ্য দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপরের ৫ জেলাতেই বজ্রপাত সহ ঝড় ও দমকা হাওয়া বইতে পারে।
বুধবার থেকে শুক্রবার আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট কমবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি কমবে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে তুলনায় বৃষ্টির দাপট কম। (Today’s Weather)

তবে হাওয়া অফিস আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। আজ সোমবার ১৬ মার্চ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও হুগলিতে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, দমকায় ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
মঙ্গলবার ১৭ মার্চ, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমানে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার, দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বুধবারের পর থেকেই বৃষ্টি কমবে রাজ্যের জেলাগুলোতে। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে মোটের ওপর শুষ্ক আবহাওয়া। তবে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা এবং লাগোয়া অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি নিচে।

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬৮ শতাংশ এবং সর্বোচ্চ ৮৩ শতাংশ।
আজ সোমবার দিনে মূলত আংশিক মেঘলা আকাশ। বিকেলে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now