রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রথে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, কলকাতাসহ একাধিক জেলায় সতর্কতা

Weather Update
---Advertisement---

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। (Weather Update) আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর জেরে ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে ১৬ জুলাই, রথযাত্রার দিন। একই সঙ্গে মৎস্যজীবীদের ১৮ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গঃ- আজ (১৫ জুলাই) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যান্য জেলায় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Weather Update) ১৬ জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। ১৭ জুলাই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টির দাপট বেশি থাকবে। ১৮ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, তবে বীরভূম ও পশ্চিম বর্ধমানে স্থানীয়ভাবে বৃষ্টি চলতে পারে।

কলকাতা: আজ শহরে মেঘলা আকাশের সঙ্গে দু’-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update) তবে রথযাত্রার দিন অর্থাৎ ১৬ জুলাই কয়েক দফায় বৃষ্টির পাশাপাশি দিনের যেকোনও সময় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। ১৮ জুলাই থেকে বৃষ্টির তীব্রতা কমবে।

উত্তরবঙ্গ: আজ দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ১৭ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৮ ও ১৯ জুলাই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। (Weather Update) ১৯ ও ২০ জুলাই এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ২১ জুলাইও ওই পাঁচ জেলায় কমলা সতর্কতা বহাল থাকবে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। ২২ জুলাই উপরের পাঁচ জেলায় ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে।

মৎস্যজীবীদের সতর্কতা: নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার যৌথ প্রভাবে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই আজ থেকে ১৮ জুলাই পর্যন্ত কোনও মৎস্যজীবীকে সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর।

তাজমহলে শাড়ি সামলাতে হিমশিম বিদেশিনি, এগিয়ে এলেন মহিলা পুলিশ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “রথে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, কলকাতাসহ একাধিক জেলায় সতর্কতা”

Leave a Comment