রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: শীতের কামড় ধীরে কমছে। মাঘের আবহে কি বসন্তের আভাস? কী বলছে হাওয়া অফিস?

Published on: January 25, 2026
---Advertisement---

মাঘের আবহে বসন্তের আভাস। হালকা শীতের কামড়ও এখন ধীরে ধীরে কমছে। ভোর এবং সূর্য ডোবার পরে ঠান্ডার আমেজ মালুম হলেও তা কনকনে শীতের অনুভুতি জানান দিচ্ছে না। যদিও গত দুদিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে। শনিবার দক্ষিণবঙ্গের কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান কোচবিহারকে টেক্কা দিয়েছে। তবুও হালকা শীতের আমেজে মাঘেই বসন্তের আগমনী। আগামীকাল সোমবার উত্তর পশ্চিম ভারতে পশ্চিম ঝঞ্ঝা আসছে। ইতিমধ্যে সেখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। দক্ষিণ কর্নাটকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরফলে পারদ চড়বে। হাওয়া অফিস জানিয়েছে, সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে পরিষ্কার আকাশ।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা কুয়াশা। তবে আজ রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। (Weather Update)

অন্যদিকে, আগামী ৩ দিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশা সতর্কবার্তা বেশি দার্জিলিং ও উত্তর দিনাজপুরে। এই দুই জেলা ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সোমবার সকাল পর্যন্ত এই সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। আগামী ৫ দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শনিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান কল্যাণী।সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতলের শীতলতম স্থান কোচবিহার,সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রী সেলসিয়াস। (Weather Update)

শনিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ০৪ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ০৬ ডিগ্রী ওপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৫ শতাংশ সর্বনিম্ন ৪১শতাংশ। আজ রবিবার দিনের আকাশ পরিস্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ডিগ্রী এবং ১৫ডিগ্রীর আশেপাশে থাকবে। (Weather Update)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment