রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update: দুই বঙ্গেই বৃষ্টির পাশাপাশি ঝড় ও দমকা হাওয়ার পূর্বাভাস, কতদিন চলবে এমন পরিস্থিতি?

Published on: April 9, 2026
Weather Update
---Advertisement---

সকাল থেকেই দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের প্রভাবের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মিলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া এবং নদিয়া- এই জেলাগুলিতে দিনের বিভিন্ন সময়ে ঝড়-বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। পরিস্থিতি বিবেচনা করে ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রাজ্যের অন্যান্য জেলার মতো কলকাতাতেও আজ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে। ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও, ঝড়-বৃষ্টির কারণে শহরের স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা। (Weather Update)

Zombie Drug: চণ্ডীগড়ের পর এবার বেঙ্গালুরু, ফের দেশে ‘জম্বি ড্রাগ’-এর আতঙ্ক!

আবহবিদেরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা বিহার, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় ও দক্ষিণ-পূর্ব অসমের উপর দিয়ে গেছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই ব্যবস্থার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতা মিলেই রাজ্যে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়া মোটেই স্থির নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওই সব জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে হলুদ সতর্কতা। (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Weather Update: দুই বঙ্গেই বৃষ্টির পাশাপাশি ঝড় ও দমকা হাওয়ার পূর্বাভাস, কতদিন চলবে এমন পরিস্থিতি?”

Leave a Comment