রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Weather Update : বিভিন্ন জেলায় বজ্রপাতসহ ঝড়ের সম্ভাবনা, চলবে বৃষ্টিও, কী বলছে হাওয়া অফিস?

Weather Update
---Advertisement---

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় ও অনুকূল বায়ুপ্রবাহের কারণে আজ বজ্রপাত সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। কোথাও কোথাও দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, দুই ২৪ পরগনা এবং বাঁকুড়ায় বজ্রপাত ও দমকা হাওয়া ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বইতে পারে। বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। অন্যান্য জেলায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতসহ ঝড় বইতে পারে। আগামীকাল ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।


বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া।
রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ার দু’-এক জায়গায় হালকা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যান্য জেলায় ওই দিনও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গে ক্রমশ বৃষ্টি কমে গরম বাড়বে।


উত্তরবঙ্গে ছবিটা কিছুটা আলাদা। আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাওয়া অফিসের। আজ ওপরের ৫ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রপাতসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া, শিলাবৃষ্টিও হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে। পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টির পূর্বাভাসরয়েছে।
আগামীকাল বৃষ্টির দাপট কমবে। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।
পরশু থেকে বৃষ্টি আরও কমে গিয়ে বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, তবে ওপরের পাঁচটি জেলায় বজ্রপাতসহ ঝড়ের সম্ভাবনা।


৩ থেকে ৫ এপ্রিল মূলত শুষ্ক আবহাওয়া (Weather Update) থাকবে, কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
সোমবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২.০২ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.০৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ। সর্বনিম্ন ৫৯শতাংশ।
আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা। বিকেলে ঝড়বৃষ্টি দমকা হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment