---Advertisement---
lifezone nursing home

Weather Update : চড়ছে তাপমাত্রার পারদ, বৈশাখের আগেই কি সর্বোচ্চ তাপমাত্রায় গতি আসবে, কী বলছে হাওয়া অফিস?

April 11, 2026 10:55 AM
Weather Update
---Advertisement---

কদিন বৃষ্টির দৌলতে ছান্ডা পরিবেশ থাকলেও রৌদ্রজ্বল দিনে গরমের (Weather Update) প্রত্যাবর্তনের প্রতিধ্বনি। গত কয়েকদিনে ঝড়বৃষ্টির কারনে যা ঝিমিয়ে ছিল, শুক্রবার থেকে পূর্বাভাস মতই বদল হতে শুরু করেছে। আগামী সপ্তাহে বৈশাখ মাস শুরু। যেভাবে আবহ ভোলবদল করছে তাতে বৈশাখের আগেই সর্বোচ্চ তাপমাত্রা গতি বাড়াবে। রাজ্যের বিস্তীর্ণ প্রান্তে পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাদ যাবে না কলকাতাও। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে মূলত শুকনো হাওয়া বইছে। ফলস্বরূপ ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। কয়েক সপ্তাহ ধরে রাজ্যে যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি ছিল, তা আপাতত নেই। সেই সম্ভাবনাও নেই বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
আগামী পাঁচ দিনে ৭ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ও কিছুদিন তা থাকবে । উত্তরবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। ৩ থেকে ৫ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
আজ শনিবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া।
আগামীকাল রবিবার, পশ্চিমের কয়েকটি জেলা বিশেষত পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে ।
সোমবার এই জেলাগুলির পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং বাঁকুড়ায়। তবে ঝড়বৃষ্টি হলেও জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা রয়েছে।
গরমের অস্বস্তি থাকবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত খড়তাপে পোড়ার শঙ্কা। তাই বাইরে বিশেষ না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের ছবিটা ধীরে ধীরে বদলাচ্ছে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস । সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
আগামী কয়েক দিনে তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।


শুক্রবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা (Weather Update) ছিল ৩১.০৩ ডিগ্রি সেলসিয়াস- যা স্বাভাবিকের চেয়ে ৩.০৯ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.০১ ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ । সর্বনিম্ন ৫০ শতাংশ।
আজ শনিবার দিনের আকাশ পরিষ্কার। বিকেল বা সন্ধ্যায় আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Weather Update : চড়ছে তাপমাত্রার পারদ, বৈশাখের আগেই কি সর্বোচ্চ তাপমাত্রায় গতি আসবে, কী বলছে হাওয়া অফিস?”

Leave a Comment