---Advertisement---
lifezone nursing home

West Bengal Election: শুরু হলো রাজ্যের ২৯৩টি বিধানসভার গণনা, কোন জেলায় কাজ করছেন কত জন পর্যবেক্ষক?

May 4, 2026 8:00 AM
West Bengal Election
---Advertisement---

শুরু হয়ে গিয়েছে গণনা। রাজ্যের সমস্ত গণনা কেন্দ্রগুলিই এই মুহূর্তে কার্যত দুর্ভেদ্য দুর্গ (West Bengal Election)। কড়া নিরাপত্তার চাদরে মোড়া প্রতিটি কেন্দ্র। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে কড়া নির্বাচন কমিশনও। কেন্দ্রগুলিতে পুরোদমে চলছে সিসিটিভি নজরদারি। ইতিমধ্যেই কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা চলবে, তার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।

জেলা ধরে ধরে গণনাকেন্দ্রের ঠিকানাও জানিয়ে দিয়েছে কমিশন। প্রকাশিত তালিকায় জানানো হয়েছে, কলকাতার ১১টি আসনের জন্য পাঁচটি গণনাকেন্দ্র থাকবে। এর মধ্যে রাজ্যের সর্বাধিক হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। রাসবিহারী কেন্দ্রের গণনা হবে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে, বালিগঞ্জ কেন্দ্রের গণনা হবে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে। চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রের গণনা চলবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজে ভাঙড়, সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণ, আলিপুর জাজেস কোর্টের বিহারীলাল কলেজে বেহালা পূর্ব, বেহালা পশ্চিম এবং কসবা বিধানসভা আসনের গণনা হবে। আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সে হবে মহেশতলা, মেটিয়াবুরুজ, বজবজ, যাদবপুর এবং টালিগঞ্জের। (West Bengal Election)

ত্রিস্তর নিরাপত্তা, গণনার দিন কীভাবে কাজ করবে পুলিশ? জানিয়ে দিলেন কমিশনার

জেলা ভিত্তিক বলতে গেলে, আলিপুরদুয়ারে ১, বাঁকুড়ায় ৩, বীরভূমে ৩, কোচবিহারে ৫, দক্ষিণ দিনাজপুরে ২, দার্জিলিঙে ৩, হুগলিতে ৫, হাওড়ায় ৪, জলপাইগুড়িতে ২, ঝাড়গ্রামে ১, কালিম্পঙে ১, কলকাতায় ৫ (উত্তরে ১, দক্ষিণে ৪), মালদহে ২, মুর্শিদাবাদে ৫, নদিয়ায় ৪, উত্তর ২৪ পরগনায় ৭, পশ্চিম বর্ধমানে ২, পশ্চিম মেদিনীপুরে ৩, পূর্ব বর্ধমানে ৪, পূর্ব মেদিনীপুরে ৪, পুরুলিয়ায় ৩, দক্ষিণ ২৪ পরগনার ৬ এবং উত্তর দিনাজপুর জেলায় ২টি গণনাকেন্দ্র থাকবে। রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানকার ৩৩টি আসনের ভোট গোনা হবে সাতটি কেন্দ্র থেকে। তার মধ্যে রয়েছে বারাসত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাইস্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। (West Bengal Election)

গণনা পর্যবেক্ষকের সংখ্যার নিরিখে উত্তর ২৪ পরগনার পরে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৩১টি আসনে ৪৫ জন পর্যবেক্ষক থাকার কথা সোমবার। যদিও সেখানে একটি (ফলতা) আসনে সোমবার গণনা হবে না। তাই ওই জেলায় বাকি ৩০টি আসনে জন্য মোট কত জন পর্যবেক্ষক সোমবার কাজ করবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন। কলকাতা (উত্তর এবং দক্ষিণ)-র ১১টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা ১২। (West Bengal Election)

পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে ১৬টি করে আসনে পর্যবেক্ষকের সংখ্যা ২৬। নদিয়ায় ১৭টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা ২৫। হাওড়ায় ১৬টি আসনে পর্যবেক্ষকের সংখ্যা ২৫। হুগলিতে ১৮টি আসনে ২৪ জন। বীরভূমে ১১টি আসনে ১২ জন, বাঁকুড়ায় ১২টি আসনে ১৫ জন, কোচবিহারে ন’টি আসনে ১১ জন, দক্ষিণ দিনাজপুরে ছ’টি আসনে সাত জনকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। দার্জিলিঙে পাঁচটি আসনে ১০ জন, মুর্শিদাবাদে ২২টি আসনে ৩৩ জন, পুরুলিয়ায় ন’টি আসনে ১৫ জন, পশ্চিম বর্ধমানে ন’টি আসনে ১৮ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, গণনার আগে উত্তেজনা

ভোটগ্রহণের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে স্ট্রংরুমের বাইরে উত্তেজনার ছবি সামনে এসেছে। তাই জেলা জুড়ে গণনা পর্বে এবং গণনার পরবর্তী সময়ে অশান্তি এড়াতে তৎপর হয়েছে প্রশাসন। রাজ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মিটেছে ভোটগ্রহণ প্রক্রিয়া। সেই সাফল্যের ধারা বজায় রেখে গণনা পর্ব এবং ফল ঘোষণার পরবর্তী সময়েও যাতে কোনো রাজনৈতিক হিংসা বা অশান্তি জেলাকে স্পর্শ করতে না পারে, তার জন্য কোমর বেঁধে নেমেছে জেলা প্রশাসন তথা নির্বাচন কমিশন। প্রশাসনের তরফে বলা হয়েছে, কোনও গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে দলীয় সমর্থকদের প্রবেশের অনুমতি থাকবে না। এছাড়াও বেশ কিছু গণনা কেন্দ্রের সামনে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে বলে জানা গিয়েছে। (West Bengal Election)

বাংলা ছাড়াও ভোট গণনা হবে তামিলনাড়ুর ২৩৪টি আসন ও কেরলের ১৪০টি আসন, অসমের ১২৬টি আসন। পুদুচেরির ৩০টি আসনে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment