রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘন ঘন মিসাইল ও ড্রোন হামলা, কৃষ্ণসাগরে কার্গো জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

Ukraine Port
---Advertisement---

যুদ্ধ যেন শেষই হচ্ছে না। এবার নতুন করে সংঘর্ষে জড়ালো ইউক্রেন-রাশিয়া। মুহুর্মুহু মিসাইল হামলায় আতঙ্কে ভারতীয় নাবিকরা। ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ (এফএসইউআই)-এর তথ্য অনুযায়ী, কৃষ্ণসাগরে ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি কার্গো জাহাজে আটকে পড়েছেন মোট ১৫ জন। তাঁর মধ্যে ১৩ জন ভারতীয় নাবিক। জাহাজ লক্ষ্য করে ক্রমাগত চলছে মিসাইল হামলা (Ukraine Port)।

Ukraine Port: আতঙ্কে ভারতীয় নাবিকরা

সূ্রের খবর, কৃষ্ণসাগরে এমভি আমির ১ (MV AMIR1) নামে একটি জাহাজে ১৩ জন ভারতীয় নাবিক আটকে রয়েছেন। ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ সমাজমাধ্যমে তাঁদের পেজে একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্দর এলাকায় ঘন কালো ধোঁয়া ও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে চারিদিক। চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিকে ‘ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ জীবন’ বলে বর্ণনা করছেন তাঁরা (Ukraine Port)।

ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (FSUI) নাবিকদের শিঘ্রই নিরাপদে সরিয়ে আনার জন্য ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রক বা সংশ্লিষ্ট শিপিং সংস্থার তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি।

নাবিক সংগঠনটি জানিয়েছে , ‘এমভি আমির-১’ (MV AMIR1) নামের পণ্যবাহী জাহাজটিতে ১৩ জন ভারতীয়সহ মোট ১৫ জন নাবিক ও কর্মী রয়েছেন। তাঁদের তরফে সতর্কও করা হয়েছে। সংঘর্ষপূর্ণ এলাকায় জাহাজটি আটকে পড়ায় নাবিকদের প্রাণ সংশয় রয়েছে বলে দাবি করে তারা।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের (ডিজিএমএ) দফতর থেকে জানানো হয়েছে, ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে আটকা পড়া তানজানিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি আমির ১’-এর নাবিক ও ক্রু সদস্যরা নিরাপদে আছেন। যদিও জাহাজের আশেপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চলছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ঘন ঘন মিসাইল ও ড্রোন হামলা, কৃষ্ণসাগরে কার্গো জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক”

Leave a Comment