---Advertisement---
lifezone nursing home

Donald Trump: ফের উঠল নাম, অবশেষে নোবেল শান্তি পুরস্কার পাবেন ট্রাম্প?

May 2, 2026 1:44 PM
Donald Trump
---Advertisement---

মার্কিন প্রেসিডেন্ট কি অবশেষে নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন? আন্তর্জাতিক মহলে এখন জোর চর্চা এই প্রশ্ন নিয়েই। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য মনোনয়ন তালিকায় ট্রাম্পের (Donald Trump) নাম উঠে আসার পর থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

নরওয়ের নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, ২০২৬ সালের শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠনের নাম রয়েছে। যদিও নোবেলের নিয়ম অনুযায়ী ৫০ বছর পর্যন্ত পূর্ণ মনোনয়ন তালিকা গোপন রাখা হয়, তবুও বিভিন্ন দেশের মনোনয়নকারীরা ইতিমধ্যেই কিছু নাম প্রকাশ্যে এনেছেন। সেই তালিকাতেই রয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) নাম।

যুদ্ধ থেমেছে, না শুধু বিরতি? ট্রাম্পের দাবিতে মার্কিন-ইরান সংঘাতে নতুন বিতর্ক: Donald Trump: ফের উঠল নাম, অবশেষে নোবেল শান্তি পুরস্কার পাবেন ট্রাম্প?

সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, কম্বোডিয়া, ইজরায়েল এবং পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাঁদের বক্তব্য, বিশ্বের বিভিন্ন সংঘাত মেটাতে এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প। বিশেষ করে পশ্চিম এশিয়া এবং কিছু আন্তর্জাতিক সংঘর্ষে মধ্যস্থতার প্রচেষ্টাকে সামনে রেখেই তাঁর নাম প্রস্তাব করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে প্রতিযোগিতা মোটেও সহজ নয়। (Donald Trump) ট্রাম্পের পাশাপাশি সম্ভাব্য তালিকায় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, পরিবেশ আন্দোলনের মুখ গ্রেটা থুনবার্গ , মলডোভার প্রেসিডেন্ট মায়া সান্দু এবং রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ। ফলে এবারের লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

এদিকে নোবেল কমিটির নতুন সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানিয়েছেন, চলতি বছরের মনোনয়ন তালিকায় একাধিক নতুন নাম এসেছে এবং বিশ্ব জুড়ে সংঘাত, যুদ্ধ ও শান্তি প্রচেষ্টার বর্তমান পরিস্থিতি এই পুরস্কারের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গেস মহম্মদি এখনও ইরানে বন্দি রয়েছেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৯ অক্টোবর। পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, নরওয়ের অসলো শহরে।

 ঝিনুকের খোলসে ট্রাম্পকে ‘খুনের হুমকি’! আত্মসমর্পণ এফবিআই প্রাক্তন প্রধানের: Donald Trump: ফের উঠল নাম, অবশেষে নোবেল শান্তি পুরস্কার পাবেন ট্রাম্প?

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment