---Advertisement---
lifezone nursing home

Hantavirus Fears: হান্টাভাইরাস আতঙ্ক, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে এসে হাসপাতালে বিমানসেবিকা

May 7, 2026 9:46 PM
Hantavirus
---Advertisement---

বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হান্টাভাইরাস। এবার নেদারল্যান্ডসে আক্রান্ত এক ক্রুজের যাত্রীর সংস্পর্শে আসার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক বিমানসেবিকা। ওই বিমানসেবিকা সামান্য সময়ের জন্য এক আক্রান্ত যাত্রীর সংস্পর্শে এসেছিলেন, তারপরই তাঁর শরীরে উপসর্গ দেখা দিতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত ওই ব্যক্তি ছিলেন ‘এমভি হোন্ডাস’ নামক একটি ক্রুজ জাহাজের যাত্রী। ওই জাহাজে ইতিমধ্যেই হান্টাভাইরাস তিনটে সংক্রমণের ঘটনা সামনে এসেছে। ভাইরাসে আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন এক ডাচ দম্পতি এবং এক জার্মান নাগরিক। আরও কয়েকজনের শরীরেও সংক্রমণের লক্ষণ মিলেছে। (Hantavirus Fears)

সূত্রের খবর, জাহাজে হঠাৎ এক ডাচ মহিলা যাত্রীকে অসুস্থ হওয়ায় তাঁকে জাহাজ থেকে নামিয়ে আনা হয়েছিল। পরে তিনি বিমানে করে নেদারল্যান্ডসে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়। সেই সময়ই ওই বিমানসেবিকা তাঁর সংস্পর্শে এসেছিলেন। তার পরেই তাঁর শরীরে ও সামান্য উপসর্গ দেখা দেয়। বর্তমানে ওই বিমানসেবিকাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শরীরে হালকা উপসর্গ দেখা গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বিভিন্ন দেশের স্বাস্থ্য দফতর সূত্রে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। কারণ, এই ভাইরাসের যে ‘অ্যান্ডেন স্ট্রেন’ ধরা পড়েছে যা খুবই বিরল। সাধারণত ইঁদুর বা ইঁদুরজাতীয় প্রাণীর মল-মূত্র বা লালার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। (Hantavirus Fears)

J-35AE: নতুন জেট আনল চিন, ফাঁকি দিতে পারে বিপক্ষের রাডারকে, প্রথম ক্রেতা পাকিস্তান?

এদিকে এই সংক্রমনের ঘটনা সামনে আসার পর থেকেই ওই ক্রুজ জাহাজ থেকে নেমে যাওয়া যাত্রীদের খুঁজে বের করার কাজও শুরু হয়েছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের উপর নজর রাখছে। এখনও পর্যন্ত নতুন করে আর কারও গুরুতর উপসর্গের খবর পাওয়া যায়নি। তবে কয়েকজন যাত্রীকে পরীক্ষা ও চিকিৎসার জন্য নেদারল্যান্ডস এবং জার্মানির হাসপাতালে পাঠানো হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment