রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সোমালিয়ার উপকূলে জলদস্যু হানা, ৬ ভারতীয় নাবিক-সহ দখল জাহাজ

Published on: August 21, 2026
Pirate Attack
---Advertisement---

ফের জলদস্যুদের হামলা সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে। ক্যামেরুনের পতাকাবাহী একটি জাহাজ LUTUF-কে অস্ত্রধারী জলদস্যুরা দখল করেছে বলে জানা গিয়েছে। জাহাজটিতে মোট ১০ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ৬ জনই ভারতীয়। ফলে ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

সোমালি প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, সোমবার পুন্টল্যান্ডের ইল জেলার মারায় উপকূল থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজটি দখল করা হয়। এরপর আটজন সশস্ত্র জলদস্যুর একটি দল জাহাজটিকে ড্যাঙ্গোরয়ো জেলার গারমাল উপকূলের দিকে নিয়ে যায়।

প্রশাসনের অনুমান, এই জলদস্যু দলটি আগেও বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। গত ২৬ এপ্রিল ‘Sward’ নামে একটি জাহাজ অপহরণের সঙ্গেও এই দলের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ওই জাহাজটির মালিকানা রয়েছে পোলার মুভমেন্ট শিপিং নামে একটি সংস্থার হাতে। জানা গিয়েছে, LUTUF-এ তুরস্কের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র, যোগাযোগের সরঞ্জাম এবং স্যাটেলাইট সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ছিল।

জাহাজে ৬ ভারতীয় নাগরিকজাহাজে থাকা ১০ জনের মধ্যে ৬ জন ভারতীয় নাগরিক। এছাড়া ছিলেন তুরস্কের এক নাগরিক, জর্জিয়ার এক নাগরিক এবং দুই জন সার্বিয়ার নিরাপত্তারক্ষী। তবে জলদস্যুদের হাতে পড়ার পর তাঁদের বর্তমান পরিস্থিতি বা তাঁরা নিরাপদে আছেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

যদিও ঘটনার পর ভারত বা তুরস্কের পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে জাহাজটির পরিস্থিতির উপর নজর রাখতে তুরস্ক হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি দুটি তুর্কি জাহাজও হাইজ্যাক হওয়া LUTUF-এর কাছে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

হাসপাতাল থেকে ফের জেলে ইমরান খান, তবে কি বদল আসছে পাকিস্তানের রাজনীতিতে?

আন্তর্জাতিক বাণিজ্যে বড় সমস্যাসোমালিয়ার উপকূলে জলদস্যুদের তৎপরতা অবশ্য নতুন নয়। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে এই অঞ্চলে জলদস্যুদের হামলা আন্তর্জাতিক বাণিজ্যের কাছে বড় সমস্যা হয়ে উঠেছিল। বিভিন্ন দেশের নৌবাহিনীর যৌথ নজরদারি ও অভিযানের ফলে পরবর্তী সময়ে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

তবে সাম্প্রতিক সময়ে ফের সোমালিয়া উপকূলে জলদস্যু হামলার ঘটনা সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধরনের ঘটনা বাড়তে থাকলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর আবারও চাপ তৈরি হতে পারে। এখন মূল নজর জাহাজে থাকা ৬ ভারতীয়-সহ ১০ জন ক্রু সদস্যের নিরাপত্তা এবং তাঁদের উদ্ধারের সম্ভাব্য পদক্ষেপের দিকে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment