রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হাসপাতাল থেকে ফের জেলে ইমরান খান, তবে কি বদল আসছে পাকিস্তানের রাজনীতিতে?

Published on: August 21, 2026
---Advertisement---

ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল থেকে চিকিৎসা ও স্বাস্থ্যপরীক্ষা শেষে ফের আদিয়ালা জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে ফের জেলে পাঠানো হয়। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) এক মুখপাত্র এই খবর জানিয়েছেন। (Imran Khan)

সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতালে

৭৩ বছর বয়সী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই উদ্বেগ ছিল। সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে গভীর রাতে তাঁকে আদিয়ালা জেল থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষা শেষ হওয়ার পরই তাঁকে আবার জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। (Imran Khan)

জেল থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে জেলে ফেরার পুরো পথে ছিল কড়া নিরাপত্তা। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল বলে জানা গিয়েছে।

চিকিৎসার আড়ালে কি নতুন রাজনৈতিক সমীকরণ?

তবে ইমরানের হাসপাতালে যাওয়া ঘিরে শুধু তাঁর স্বাস্থ্য নিয়েই আলোচনা হচ্ছে না। পাকিস্তানের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন জল্পনা।

প্রবীণ সাংবাদিক হামিদ মিরের মন্তব্য ঘিরে সেই জল্পনা আরও বেড়েছে। তাঁর দাবি, পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে আদালতের বিশেষ নির্দেশের পর বহুবার বড় পরিবর্তন এসেছে। তাই ইমরানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপকেও অনেকে আলাদা গুরুত্ব দিচ্ছেন।

হামিদ মিরের কথায়, পাকিস্তানে যে কোনও কিছুই সম্ভব। ফলে ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। (Imran Khan)

২০২৩ থেকে জেলে ইমরান

২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় জেলে রয়েছেন ইমরান খান। দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি সংক্রান্ত মামলা-সহ একাধিক আইনি প্রক্রিয়া তাঁর বিরুদ্ধে চলছে। যদিও অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে দীর্ঘদিন বন্দি রাখা হয়েছে। (Imran Khan)

সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসার সুযোগ পাওয়া আপাতত ইমরানের জন্য স্বস্তির খবর। কিন্তু এর পর পাকিস্তানের রাজনীতিতে কোনও নতুন মোড় আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। (Imran Khan)

আরও পড়ুন :- তদন্তের সময় পালানোর চেষ্টা, ধর্ষণে অভিযুক্তকে গুলি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “হাসপাতাল থেকে ফের জেলে ইমরান খান, তবে কি বদল আসছে পাকিস্তানের রাজনীতিতে?”

  1. you are truly a excellent webmaster. The site loading pace is incredible. It sort of feels that you’re doing any distinctive trick. Moreover, The contents are masterwork. you have done a wonderful activity in this topic!

    Reply

Leave a Comment