রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Greenland দখলে ট্রাম্পের জেদ, বেঁকে বসলেন সেনা আধিকারিকেরা​

Published on: January 12, 2026
---Advertisement---

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গ্রিনল্যান্ড অধিগ্রহণে প্রয়োজনে সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে আগেই। সেই পরিকল্পনা অনুযায়ী, মার্কিন সেনার বিশেষ বাহিনীকে হামলার ছক কষে রাখার নির্দেশও দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ডে হামলা চালাতে একদমই রাজি নন মার্কিন সেনা আধিকারিকদের একাংশ। সংবাদমাধ্যম ‘ডেইলি মেল’ মার্কিন প্রশাসনের একটি অভ্যন্তরীণ সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প সেনার ‘জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ড’কে এই অভিযানের সমস্ত ছক সেরে রাখতে বলেছিলেন। কিন্তু মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফেরা প্রেসিডেন্টের এই নির্দেশের সরাসরি বিরোধিতা করেছেন। তাঁদের সাফ যুক্তি, এভাবে একটি সার্বভৌম ভূখণ্ডে হামলা চালানো সম্পূর্ণ বেআইনি এবং মার্কিন কংগ্রেস কোনোভাবেই এই হঠকারী সিদ্ধান্তকে সমর্থন করবে না।​ (Greenland)

সংবাদমাধ্যমের ওই সূত্রটি আরও জানিয়েছে যে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ড দখলের কথা ভাবছেন। কিন্তু সেনা আধিকারিকেরা এই ভয়াবহ পরিস্থিতি এড়াতে বারবার প্রেসিডেন্টের দৃষ্টি অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছেন। কখনও তাঁকে আটলান্টিক মহাসাগরে রুশ জাহাজের আনাগোনার ভয় দেখানো হচ্ছে, আবার কখনও তাঁকে ইরানের ওপর হামলার পরিকল্পনা দিয়ে ব্যস্ত রাখা হচ্ছে, যাতে তিনি গ্রিনল্যান্ডের কথা ভুলে থাকেন। সূত্রের দাবি, ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টা স্টিফেন মিলারই গ্রিনল্যান্ডে হামলার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী। (Greenland)

মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনা অপহরণ ও বন্দি করার পর থেকেই মিলারের নজর পড়েছে গ্রিনল্যান্ডের ওপর। তাঁর প্রবল আশঙ্কা, আমেরিকা যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে রাশিয়া বা চীন সেখানে নিজেদের আধিপত্য কায়েম করে ফেলবে। (Greenland)


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment