---Advertisement---
lifezone nursing home

‘কল অফ ডিউটি’ নয়, বাস্তব যুদ্ধ! রুশ সেনা হতাহত করলে পয়েন্ট ?

May 23, 2026 4:18 PM
Ukraine War System
---Advertisement---

ইউক্রেন যুদ্ধ এখন শুধু মিসাইল, ট্যাঙ্ক বা ফ্রন্টলাইনের লড়াইয়ে সীমাবদ্ধ নেই— যুদ্ধের কৌশলেও আসছে বড় পরিবর্তন। এবার এমন এক ব্যবস্থা সামনে এসেছে, যা শুনলে অনেকেরই জনপ্রিয় ভিডিও গেম কল অফ ডিউটি-র কথা মনে পড়তে পারে। (Ukraine War System) ইউক্রেন তাদের সেনাদের জন্য চালু করেছে পয়েন্ট-ভিত্তিক যুদ্ধ মূল্যায়ন ব্যবস্থা, যেখানে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর ক্ষতি করলে সেনা ইউনিট পাবে নির্দিষ্ট পয়েন্ট— আর সেই পয়েন্ট ব্যবহার করে কেনা যাবে ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম-সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম।

(Ukraine War System) এই ব্যবস্থার নাম ই-পয়েন্টস। ২০২৪ সালে চালু হওয়া এই সিস্টেমে ইউক্রেনের বিভিন্ন সেনা ইউনিট নিজেদের অপারেশনের তথ্য জমা দেয়। যাচাইয়ের পর যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতার ভিত্তিতে পয়েন্ট দেওয়া হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, কোনও রুশ সেনা আহত হলে সংশ্লিষ্ট ইউনিট পায় ৮ পয়েন্ট এবং কোনও রুশ সেনা নিহত হলে পাওয়া যায় ১২ পয়েন্ট। শুধু সেনা হতাহত নয়, শত্রুপক্ষের সামরিক যান, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা প্রতিরক্ষা অবস্থান ধ্বংস করলেও পয়েন্ট বাড়ে।

এই পয়েন্ট পরে ব্যবহার করা যায় ‘ব্রেভ ১’ নামে একটি অনলাইন প্রতিরক্ষা মার্কেটপ্লেসে। সেখান থেকে সেনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করতে পারে আনম্যানড গ্রাউন্ড ভেহিকল (UGV), আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV), ফার্স্ট পারসন ভিউ (FPV) ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম।

মার্কিন গোয়েন্দা প্রধানের পদ থেকে ইস্তফা, কেন সরলেন তুলসী গ্যাবার্ড?

ইউক্রেনের সপ্তম কর্পসের আনম্যানড সিস্টেম ডিরেক্টরেটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ডেনিস পোলিয়াচেঙ্কো জানিয়েছেন, এই ব্যবস্থার ফলে সেনাদের মধ্যে নতুন ধরনের উৎসাহ তৈরি হয়েছে। তাঁর কথায়, সেনারা বুঝতে পারছেন যে তাঁরা শুধু দেশের সুরক্ষা করছেন না, একই সঙ্গে নিজেদের ইউনিটের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিও অর্জন করতে পারছেন। (Ukraine War System)

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, ইউক্রেনের ফ্রন্টলাইনের সব ইউনিটকে একটি লিডারবোর্ডে র‍্যাঙ্কিং করা হয়। অনেকটা অনলাইন গেমের স্কোরবোর্ডের মতো। তবে কোনও দাবি গ্রহণের আগে অপারেশনের ভিডিও, তথ্য ও অন্যান্য প্রমাণ যাচাই করা হয়।

অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। (Ukraine War System) ইউক্রেন দাবি করেছে, ড্রোন-নির্ভর আক্রমণের মাধ্যমে তারা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য এলাকা পুনর্দখল করেছে এবং রাশিয়ার অগ্রগতি ধীর হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের ড্রোনগুলো রাশিয়া ভূখণ্ডের মধ্যে ৫০০ মাইলেরও বেশি দূরে অবস্থিত সিজরান তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ বলেছেন, গত মাসে ৩৫২০৩ রাশিয়ান সৈন্য নিহত কিংবা গুরুতরভাবে আহত হয়েছে।

প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থাগুলিও এই মডেল থেকে লাভবান হচ্ছে। প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ইউফোর্সের প্রতিষ্ঠাতা ওলেগ রগিনস্কি বলেন, নির্মাতারা সরাসরি জানতে পারছেন কোন সরঞ্জাম যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর।

(Ukraine War System) এই ব্যবস্থাকে অনেকেই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এক নতুন অধ্যায় হিসেবে দেখছেন। কারণ এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটাই নিম্নস্তরের কমান্ডারদের হাতে, তারা নিজেরাই ঠিক করছেন কোন প্রযুক্তি বা অস্ত্র তাদের সবচেয়ে বেশি প্রয়োজন।

যুদ্ধের ভয়াবহতা একই থাকলেও, প্রযুক্তি ও তথ্যভিত্তিক এই নতুন মডেল ভবিষ্যতের যুদ্ধ কেমন হতে পারে, তারও এক নতুন ইঙ্গিত দিচ্ছে।

ওয়াশিংটন-তেহরান টানাপোড়েনে নতুন বিতর্কে পাকিস্তান, ‘মধ্যস্থতা’ নাকি অর্থনৈতিক কৌশল?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “‘কল অফ ডিউটি’ নয়, বাস্তব যুদ্ধ! রুশ সেনা হতাহত করলে পয়েন্ট ?”

Leave a Comment