---Advertisement---
lifezone nursing home

Donald Trump: যুদ্ধ থেমেছে, না শুধু বিরতি? ট্রাম্পের দাবিতে মার্কিন-ইরান সংঘাতে নতুন বিতর্ক

May 2, 2026 12:25 PM
---Advertisement---

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল আন্তর্জাতিক মহলে। যুদ্ধবিরতি জারি থাকলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই মনে করছে একাধিক মহল। এই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে দাবি করেছেন, “ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া সংঘর্ষ এখন কার্যত শেষ।” (Donald Trump)

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন বিমান হামলার পর থেকেই উত্তেজনা চরমে ওঠে। এরপর প্রায় তিন সপ্তাহ ধরে চলা সংঘর্ষের পর যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্প তাঁর চিঠিতে জানিয়েছেন, যুদ্ধবিরতির পর থেকে আর কোনও সরাসরি গুলি চালানোর ঘটনা ঘটেনি। ফলে নতুন করে কংগ্রেসের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলেই তাঁর দাবি।

তবে এই দাবি ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। মার্কিন কংগ্রেসের বিরোধী শিবিরের অভিযোগ, যুদ্ধবিরতি থাকলেও ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর কার্যকলাপ—বিশেষ করে তেল রফতানি আটকানো—চলছেই। ফলে এটিকে পুরোপুরি সংঘাতের অবসান বলা যায় না। (Donald Trump)

এদিকে ইরানের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আগাছি জানিয়েছেন, “আমরা কূটনৈতিক আলোচনায় প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রকে তাদের হুমকির ভাষা বদলাতে হবে।” অন্যদিকে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। (Donald Trump)

মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক বলেন, “পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও হুমকি এখনও পুরোপুরি কাটেনি। আমরা নজরদারি চালিয়ে যাচ্ছি এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সব মিলিয়ে, যুদ্ধবিরতির পরেও মার্কিন-ইরান সম্পর্ক যে এখনও টানটান, তা স্পষ্ট। এখন কূটনৈতিক আলোচনা কতদূর এগোয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Nigeria ISIS Attack: মধ্যরাতে নাইজেরিয়ার গ্রামে ISISI হামলা, নির্বিচারে গুলিতে নিহত ২৯


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment