শেষ হয়েও যেন পশ্চিম এশিয়ার চলতে থাকা যুদ্ধ শেষ হচ্ছে না। যুদ্ধবিরতি এখন শুধুই খাতায় কলমে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতে থাকা সংঘাতে কোনও যুদ্ধবিরতির শর্তই যে মানা হচ্ছে না তা বলাই বাহুল্য। কয়েকদিন আগেই ইরানের কেশম দ্বীপে বিধ্বংসী হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। আর এবার সেই পাল্টা জবাব দিতেই কুয়েত ও বাহরিনে জোড়া হামলা চালাল তেহরান।
শনিবার সকালে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা যায়, কুয়েতের আকাশে উড়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্রকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশেই ধ্বংস করা হচ্ছে। অন্যদিকে বাহরিনের বিভিন্ন এলাকায় যুদ্ধের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। (US Iran war)
এই আবহে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টম জানিয়েছে, শনিবার ভোর রাতে ইরান মোট সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর মধ্যে ছয়টি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয় এবং একটি লক্ষ্যে পৌঁছানোর আগেই ব্যর্থ হয়। মার্কিন বাহিনীর দাবি, হামলায় কোনও মার্কিন সেনা হতাহত হননি এবং কোনও সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়নি।
অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে, তারা “শত্রু ঘাঁটি” লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, মার্কিন বাহিনী সম্প্রতি ইরানের সিরিক শহর এবং কেশম দ্বীপে হামলা চালানোর পরই এই পাল্টা আক্রমণ করা হয়েছে।
তবে মার্কিন বাহিনী এই হামলাকে হালকাভাবে নিলেও বাহরিনের সরকার এই আঘাতকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়ে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কুয়েতও নিশ্চিত করেছে যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনই প্রতিহত করা সম্ভব হয়েছে। (US Iran war)
ভারতকে সু-৫৭ সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া, সুখবর দিলেন পুতিন
ইরানের এই হামলায় ফের পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা আবারও চিন্তা বাড়াচ্ছে। ইতিমধ্যেই আমেরিকা এবং ইরানের মধ্যে চলা শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, নতুন করে সংঘর্ষের জেরে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারও বড় ধাক্কার মুখে পড়তে পারে।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই কুয়েত ও বাহরাইনকে ঘিরে উত্তেজনা বাড়ছিল। এর আগেও ইরানের হামলায় কুয়েতে বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে শনিবারের এই নতুন ক্ষেপণাস্ত্র হামলা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে আরও বড় প্রশ্ন তুলে দিল। (US Iran war)
⚠️ Security Alert | #Iran #SITREP | A significant escalation unfolded across the Gulf region during the early hours of Saturday 06 June 2026, involving direct military exchanges between Iran and the United States and prompting air defense responses in both Kuwait and Bahrain.… https://t.co/bdEtaTO6gg pic.twitter.com/fwrHXmfRYE
— Basha باشا (@BashaReport) June 6, 2026












