রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Election: ফের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর দলত্যাগ, নেপথ্যে কি হুমায়ুনের সেই ভাইরাল ভিডিয়ো?

Published on: April 25, 2026
West Bengal Election
---Advertisement---

নির্বাচনের মুখে রাজনৈতিক পালাবদল উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে। শনিবার দুপুরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সেখ হাবিব হঠাৎ করেই দলত্যাগ করে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সেখ হাবিব আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন এবং বিভিন্ন এলাকায় প্রচারও শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করেই শনিবার দুপুরে তিনি উলুবেড়িয়া কলেজের কাছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়ে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগ দেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সেখ রাহী, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জি এবং সেলিম মোল্ল। (West Bengal Election)

West Bengal Election 2026: “কাকে ভোট দিয়েছ?” — প্রশ্নের পরই মারধর! পরে মৃত্যু, প্রতিবাদে আসানসোলে থানা ঘেরাও কংগ্রেসের

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখ হাবিব বলেন, হুমায়ুন কবির নাকি বিজেপির টাকায় বিক্রি হয়ে গেছেন এবং মুসলিম সমাজের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এই বিষয়টি বুঝতে পেরেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি তিনি জানান, আজ থেকেই তিনি তৃণমূল প্রার্থী পুলক রায়ের হয়ে নির্বাচনী প্রচারে নামছেন।

হঠাৎ করে প্রার্থীর এই দলবদলের ঘটনায় নতুন করে উঠে আসছে সেই ভাইরাল ভিডিওর প্রসঙ্গ, যা নিয়ে ইতিপূর্বে রাজনৈতিক মহলে জোর চর্চাও হয়েছিল। ওই ভিডিও প্রকাশ করে তৃণমূল দাবি করেছিল, হুমায়ুন কবির বিজেপির পৃষ্ঠপোষকতা করছেন। এবার হুমায়ুনের দলের প্রাক্তন প্রার্থীর গলায়ও শোনা গেল সেই একই সুর। তবে কি দলের অন্দরে বাড়ছে ফাটল? (West Bengal Election)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment