---Advertisement---
lifezone nursing home

Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুরের হাওয়া অফিসের, কতদিন চলবে?

May 7, 2026 9:18 AM
Weather Update
---Advertisement---

গোটা রাজ্যে ঝড়-বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুরের হাওয়া অফিস। (Weather Update) আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ছুটে আসছে প্রচুর জলীয়বাষ্প।

বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Weather Update) পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। (Weather Update)

আগামী শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সতর্কতা রয়েছে।

(Weather Update) বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে।

আগামী ১০ মে পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে এই সময়ের মধ্যে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক, জখম ১: Weather Update: রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুরের হাওয়া অফিসের, কতদিন চলবে?

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment