তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসা অভিনেতা বিজয়ের তামিলাগা ভেট্রি কাঝাগম (TVK) অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে পারল। শনিবার (৯ মে, ২০২৬) বিদুথলাই চিরুথাইগাল কাচ্চি (VCK) নেতা থোল থিরুমাভালাভানের নেতৃত্বে দলটি TVK-কে নিঃশর্ত সমর্থন ঘোষণা করায় TVK জোট ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁয়েছে। এর ফলে অভিনেতা জোসেফ বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের দরজা খুলে গেল। (Vijay CM)
নির্বাচনে TVK একাই ১০৮টি আসন জিতেছে (বিজয়ের জেতা দুটি আসন ধরে)। কংগ্রেসের ৫টি, সিপিআই ও সিপিএম-এর ২টি করে মোট ৪টি এবং VCK-র ২টি আসনের সমর্থন যোগ হয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১১৮-১১৯। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৮টি আসনের সমর্থন প্রয়োজন। দিন কয়েক ধরে চলা জল্পনা-কল্পনা, আলোচনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে VCK-র এই সিদ্ধান্ত TVK শিবিরে উৎসবের আমেজ তৈরি করেছে। TVK নেতা আদ্ধব অর্জুন VCK-র সমর্থনপত্র দেখিয়েছেন। (Vijay CM)
VCK প্রধান থোল থিরুমাভালাভান জানিয়েছেন, তাঁরা এই সমর্থন দিয়েছেন যাতে বিজয়ের দল সরকার গঠনে বাধা না পায় এবং রাষ্ট্রপতি শাসন না আসে। এটি তামিলনাড়ুতে প্রথম জোট সরকার হতে চলেছে। বিজয় তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে গত চারদিনে চারবার বৈঠক করেছেন। শীঘ্রই শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
তবে এই সাফল্যের মাঝে বিতর্কও দেখা দিয়েছে। AMMK নেতা টিটিভি দিনাকরণ গুন্ডি পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, TVK তাঁদের একমাত্র বিধায়ক এস কামরাজের নামে জাল সমর্থনপত্র ব্যবহার করেছে। গুন্ডি পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, তবে এখনও এফআইআর নথিভুক্ত হয়নি। দিনাকরণ দাবি করেছেন, TVK ‘বিশুদ্ধ শক্তি’ হওয়ার দাবি করে বিধায়ক কেনাবেচা ও জালিয়াতিতে জড়িয়েছে। (Vijay CM)
এপ্রিলের ২৩ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে TVK-র এই অভিষেক ডিএমকে (৫৯) ও এআইএডিএমকে (৪৭)-কে পিছনে ফেলে দিয়েছে। বিজয়ের দলের এই সাফল্য তামিল রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করল। এখন সবার নজর বিজয়ের শপথ অনুষ্ঠান ও নতুন মন্ত্রিসভার দিকে।
ক্লাইম্যাক্সে বাজিমাত, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শনিবার শপথ বিজয়ের











