---Advertisement---
lifezone nursing home

মাত্র ২২ বছরেই ৬ সন্তানের জননী হতে চলেছেন, স্বামীর কথা শুনে স্তম্ভিত চিকিৎসক!

May 25, 2026 12:02 PM
---Advertisement---

ইতিমধ্যেই তাঁর পাঁচ সন্তান রয়েছে। ফের অন্তঃসত্ত্বা মাত্র ২২ বছরের এক তরুণী। চিকিৎসকদের মতে, এত কম বয়সে একের পর এক গর্ভধারণ মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এমনটা কেন, তা জানতে গিয়ে স্তম্ভিত হয়েছেন উত্তরপ্রদেশের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। স্বামী-স্ত্রীর যুক্তি, একটা ছেলে দিয়ে কী হবে? আরও একটা ছেলে চাই!” উত্তরপ্রদেশের ওই স্ত্রীরোগ বিশেষজ্ঞের শেয়ার করা ভিডিয়ো ঘিরে নেটদুনিয়া তুমুল আলোচনা শুরু হয়েছে। চিকিৎসকদের মতে, এত কম বয়সে একের পর এক গর্ভধারণ তাঁর জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ঘটনাটি সামনে আসতেই ফের আলোচনায় উঠে এসেছে সমাজে গভীরভাবে গেঁথে থাকা ‘পুত্রসন্তান-প্রীতি’, বাল্যবিবাহ এবং পরিবার পরিকল্পনার অভাবের বিষয়টি। (Uttar Pradesh Viral Video)

ঘটনাটি প্রকাশ্যে এনেছেন উত্তরপ্রদেশের এক হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ‘Dr Pragya Tomar’ । তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে দেখা যায় রাজস্থানের এক দম্পতি চিকিৎসার জন্য তাঁর কাছে এসেছেন। চিকিৎসকের দাবি, রোগী এবং তাঁর স্বামীর অনুমতি নিয়েই ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। ভিডিয়ো প্রকাশের পরই তা ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মানুষ ওই ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গিয়েছে, মাত্র ১৫ বছর বয়সে বিয়ে হয়েছিল ওই তরুণীর। তারপর গত আট বছরে প্রায় প্রতি বছরই সন্তান জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে তাঁদের চার মেয়ে এবং এক ছেলে রয়েছে। এখন আবার তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের সঙ্গে কথোপকথনের সময় ওই তরুণী জানান, “বারবার মেয়েই হচ্ছে। একটা ছেলে আছে, কিন্তু আরও একটা ছেলে চাই।” অন্যদিকে তাঁর স্বামী সাফ বলেন, “একটা ছেলে দিয়ে কী হবে? সংসার সামলাতে আরও ছেলে দরকার। পরিবারের বংশও তো এগিয়ে নিয়ে যেতে হবে।” তাঁদের বক্তব্য ঘিরেই তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Uttar Pradesh Viral Video)

ওই দম্পতিকে সতর্ক করে চিকিৎসক বলেন, এত অল্প বয়সে একের পর এক সন্তান ধারণ শরীরের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাঁর দাবি, ওই তরুণী ইতিমধ্যেই শ্বাসকষ্ট, মাথা ঘোরা, শরীরে তীব্র ব্যথা এবং অতিরিক্ত দুর্বলতার সমস্যায় ভুগছেন। চিকিৎসাবিজ্ঞানের মতে, খুব কম ব্যবধানে বারবার গর্ভধারণ করলে রক্তাল্পতা, অপুষ্টি, দীর্ঘস্থায়ী ক্লান্তি, প্রসবকালীন জটিলতা এমনকি মা ও গর্ভস্থ শিশুর মৃত্যুঝুঁকিও অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে কম বয়সি মায়েদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নেটমাধ্যমে বহু মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ লিখেছেন, “প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মেয়েটিকে মা হতে হয়েছে।” আবার কেউ মন্তব্য করেছেন, “একটা শিশুই আরেকটা শিশুকে বড় করছে।” অনেকে সরাসরি বাল্যবিবাহ, গর্ভনিরোধক সম্পর্কে অজ্ঞতা এবং সমাজে এখনও মেয়েদের তুলনায় ছেলেদের বেশি গুরুত্ব দেওয়ার মানসিকতাকেই দায়ী করেছেন। একইসঙ্গে পরিবার পরিকল্পনা ও নারীর স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। (Uttar Pradesh Viral Video)

ভেলপুরি খেতে গিয়ে হাতে এল ব্যাঙ্ক ডিটেলস! রাস্তার খাবার ঘিরে তুমুল হট্টগোল


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment