রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি নেই, বৃষ্টির সম্ভাবনা কম, তবে কি তাপমাত্রা আরও বাড়বে?

Weather Update
---Advertisement---

এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম। সোমবার সকাল থেকেই ভ্যাপসা গরম। কালবৈশাখীর দাপট কমছে। আর এমন পরিস্থিতি থেকে অখনই সহজে মুক্তি নেই বলেই জানিয়ে দিয়েছে কলকাতার আবহাওয়া দফতর। উল্টে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাস বলছে, আজ থেকে কমবে বৃষ্টির পরিমাণ। বিশেষত, দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে গরম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণের একাধিক জেলার পাশাপাশি রাজ্যে রাজধানী কলকাতাও আজ তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। একই রকম আবহাওয়া থাকবে আগামিকালও। (Weather Update)

মঙ্গলবারও বৃষ্টির আশঙ্কা কম। এদিন দুই এক জায়গায় সমান্য বৃষ্টি হতে পারে। আর এমন আবহাওয়া মোটামুটি বুধবার সকাল পর্যন্ত চলবে বলে আশা করছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আজ থেকে তিন দিন ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও তারপর ৪ দিন তেমন একটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই।

ভারতেও এবার পলিমার মিশ্রিত টাকার নোট?

অন্যদিকে দক্ষিবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আজ থেকে কমে যাবে বৃষ্টির পরিমান। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও ২ জুন থেকে পাহাড়ে ফেব ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি রয়েছে। এই দিন এই সব জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment