---Advertisement---
lifezone nursing home

STF-এর তল্লাশিতে পুকুর থেকে বিপুল অস্ত্র উদ্ধার, অভিযোগের তির শেখ শাহজাহান ঘনিষ্ঠদের দিকে

June 6, 2026 2:49 PM
Arms Recovered
---Advertisement---

দীর্ঘদিন ধরেই নানা কারণে খবরের শিরোনামে রয়েছে সন্দেশখালি। একসময় এই এলাকায় দাপট চলত তৃণমূল নেতা শেখ শাহজাহানের। বর্তমানে শেখ শাহজাহান জেলে থাকলেও ওই এলাকায় এখনও তাঁর ঘনিষ্ঠদের প্রভাব চলে বলে স্থানীয় সূত্রে খবর। আর এবার সেই তৃণমূল নেতা ঘনিষ্ঠদের বাড়ি লাগোয়া পুকুর থেকেই মিলল বিপুল পরিমাণ অস্ত্র। বেঙ্গল STF-এর তল্লাশিতে এই অস্ত্র উদ্ধার হয়েছে।

সন্দেশখালির মণিপুর এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা রবিন দাস এবং তাঁর ভাই গোপাল দাস। এদিন তাদের বাড়িতেই তল্লাশি চালান বেঙ্গল STF (স্পেশাল টাস্ক ফোর্স)-এর তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, ওই দুই ভাই-ই এলাকায় শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে শুধু তাদের বাড়িতেই নয়, বাড়ির আশপাশের এলাকাতেও তল্লাশি চালান তদন্তকারীরা। পাশাপাশি বাড়ি সংলগ্ন একটি পুকুরেও চলে তল্লাশি অভিযান। সেই সময়ই পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। (Arms Recovered)

তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। অভিযানের সময় STF-এর সঙ্গে সন্দেশখালি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এলাকায় মোতায়েন ছিলেন।

উল্লেখ্য, রবিন দাস এবং গোপাল দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। তাই অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসতেই এবার সরব হয়েছে বিজেপি। এই ঘটনার প্রসঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষ কটাক্ষ করে বলেন, “পুকুর থেকে তো আগে মাছ উঠতে দেখেছি। তৃণমূল না থাকলে জানতেই পারতাম না যে পুকুর থেকে গুলি, বোমা, বন্দুকও উঠতে পারে। এরা আসলে পৃথিবীর নবম আশ্চর্য।”

শুধু শওকত নয়, নজরুল আলি মণ্ডলকে গ্রেফতারের দাবি বিধায়ক দেবাশিস ধরের

এখানেই থেমে থাকেননি বিধায়ক। তিনি আরও বলেন, “এরা রাজ্যটাকে কোথায় নিয়ে গিয়েছিল, তার প্রমাণ প্রতিদিনই সামনে আসছে। যদি নির্বাচনের ফল অন্যরকম হতো, তাহলে এই আগ্নেয়াস্ত্রগুলো পুকুরে পড়ে থাকত না। সাধারণ মানুষের উপর হামলায় ব্যবহার করা হতো।” (Arms Recovered)

যদিও কী করে, কোথা থেকে ওই পুকুরে এই বিপুল পরিমাণ অস্ত্র এলো সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ঘটনার সঙ্গে রবিন বা গোপাল ছাড়া আর কেউ জড়িত কিনা সে ব্যাপারেও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “STF-এর তল্লাশিতে পুকুর থেকে বিপুল অস্ত্র উদ্ধার, অভিযোগের তির শেখ শাহজাহান ঘনিষ্ঠদের দিকে”

Leave a Comment