রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলার, পুলিশের জালে পাটুলির দাপুটে নেতা বাপ্পাদিত্য দাশগুপ্ত

KMC Councellor Arrested
---Advertisement---

গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলার। এবার পুলিশের হাতে ধরা পড়লেন ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। দক্ষিণ কলকাতার পাটুলি এলাকার এই প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। (KMC Councellor Arrested)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে এলাকায় তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভয় দেখিয়ে প্রভাব খাটানোর মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে কিছু তথ্যপ্রমাণ হাতে পায় পুলিশ। শনিবার দুপুরে প্রথমে কাউন্সিলার ঘনিষ্ঠ তৃণমূলের যুবনেতা সৌরভ ঘোষকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ। পরে রাতে গ্রেফতার হন বাপ্পাদিত্যও।

বাপ্পাদিত্য দাশগুপ্ত কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলার। এককালে বিজেপিতে ছিলেন তিনি। ২০১০ সালে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দেন। এরপর ২০১৫ থেকে টানা এই ওয়ার্ডের কাউন্সিলার হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এলাকায় তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ হিসেবেই পরিচিত ছিলেন বাপ্পাদিত্য। (KMC Councellor Arrested)

তবে শুধু বাপ্পাই নন, গত কয়েকদিনে পর পর একাধিক পুরসভার কাউন্সিলারদের গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ মে তোলাবাজির অভিযোগে প্রথম গ্রেফতার হন কলকাতা পুরসভার কাউন্সিলার তথা বরো চেয়ারম্যান সুদীপ পোল্লে। এরপর একে একে গ্রেফতার করা হয় তৃণমূলের কাউন্সিলার সচিন সিং, মহেশকুমার শর্মা, অরিজিৎ দাস ঠাকুর এবং বিশ্বজিৎ মণ্ডলকে। এখন সেই তালিকাতেই যুক্ত হলেন বাপ্পাদিত্য। কাউন্সিলারদের এই লাগাদার গ্রেফতারি ঘাসফুল শিবিরের অন্দরে নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে।

STF-এর তল্লাশিতে পুকুর থেকে বিপুল অস্ত্র উদ্ধার, অভিযোগের তির শেখ শাহজাহান ঘনিষ্ঠদের দিকে

যদিও পুলিশ জানিয়েছে, এই মামলার তদন্ত এখনও চলছে। বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সূত্রের খবর।

এদিকে, পাটুলি ও সংলগ্ন এলাকায় এই গ্রেফতারিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিনের প্রভাবশালী জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং তাঁর গ্রেফতারি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। (KMC Councellor Arrested)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment