---Advertisement---
lifezone nursing home

‘একটু সাহস দেখান!’ ইউসুফ পাঠানকে প্রকাশ্যে তোপ মহুয়া মৈত্রর

June 8, 2026 8:37 PM
Mahua Moitra
---Advertisement---

তৃণমূল কংগ্রেসের অন্দরে কার্যত ভাঙনের অবস্থা। এহেন সময় সাংসদ (Mahua Moitra) মহুয়া মৈত্রর বিস্ফোরক মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করল। দলেরই সাংসদ ইউসুফ পাঠানকে সরাসরি নিশানা করে কড়া বার্তা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Mahua Moitra) মহুয়া মৈত্র। অমিত শাহের ডাকে ইউসুফ দিল্লি যাচ্ছেন বলে অভিযোগ তুলে তাঁকে ‘লজ্জা’ ও ‘মেরুদণ্ড’ রাখার পরামর্শ দেন মহুয়া।

তৃণমূল কংগ্রেসের শিবিরে মতবিরোধ ও বিদ্রোহের জল্পনার মাঝেই দলের সাংসদ ইউসুফ পাঠানকে কড়া ভাষায় আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সোমবার সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ করা একটি পোস্টে মহুয়া সরাসরি ইউসুফ পাঠানের নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখার ইঙ্গিত দেন।

(Mahua Moitra) তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে সাড়া দিয়েই দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন ইউসুফ। নিজের পোস্টে তিনি লেখেন, “তুমি কি দিল্লি ছুটছ কারণ অমিত শাহ তোমাকে ডেকেছেন? একটু সাহস দেখাও। তুমি ভারতের হয়ে খেলেছ। আমাদের জেলার মানুষ তোমাকে বিপুল ভোটে জিতিয়েছে। কিছুটা লজ্জা আর মেরুদণ্ড রাখো।”

মহুয়ার (Mahua Moitra) এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। কারণ, সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসে যে তৃণমূলের অন্তত ২০ জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে এনডিএ-র প্রতি সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে দিল্লিতে কয়েকজন ‘বিদ্রোহী’ সাংসদের বৈঠকের খবরও সামনে আসে। এই নিয়ে দলের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে।

মহুয়ার (Mahua Moitra) পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ তাঁর স্পষ্টভাষী অবস্থানের প্রশংসা করেছেন। অন্যদিকে অনেকেই তাঁর অভিযোগের পক্ষে প্রমাণ চেয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূলের অন্দরে আদৌ কোনও বড়সড় অসন্তোষ তৈরি হয়েছে কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ইউসুফ পাঠানকে ঘিরে রাজনৈতিক গুঞ্জন বাড়ছিল। বিশেষ করে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, তা আগেই উড়িয়ে দেন ইউসুফ। তিনি স্পষ্ট জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের কোনও শীর্ষ নেতা তাঁকে আসন ছাড়ার কথা বলেননি।

এদিকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁর নাম জড়িয়ে ছড়ানো জল্পনা খারিজ করেছেন। তিনি জানিয়েছেন, ইউসুফ পাঠানের সঙ্গে এ বিষয়ে তাঁর কোনও যোগাযোগ হয়নি এবং ভিত্তিহীন খবর না ছড়ানোর আবেদন জানিয়েছেন।

সব মিলিয়ে মহুয়া মৈত্রর বিস্ফোরক মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নতুন প্রশ্ন তুলে দিল। ইউসুফ পাঠান এই অভিযোগের জবাবে কী বলেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: সুখেন্দু শেখর রায়ের ইস্তফা ঘিরে বিস্ফোরক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নাম না করে ডেরেককে কটাক্ষ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment