---Advertisement---
lifezone nursing home

বিশ্বকাপের ম্যাচ কত নম্বর চ্যানেলে দেখানো হবে? রইল বিস্তারিত

June 8, 2026 10:09 PM
FIFA World Cup 2026
---Advertisement---

(FIFA World Cup 2026) বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দু-দিনের অপেক্ষা। ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। তবে এবারের FIFA World Cup ভারতে কোথায় দেখা যাবে, কোন প্ল্যাটফর্মে সম্প্রচার হবে এবং টিভিতে কত নম্বর চ্যানেলে ম্যাচ দেখা যাবে— তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল নানা জল্পনা। অবশেষে সেই ধোঁয়াশা কাটিয়ে বিস্তারিত তথ্য সামনে আনল Zee।

প্রসঙ্গত, (FIFA World Cup 2026) বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছিল। FIFA-র বিপুল আর্থিক চাহিদার কারণে একাধিক সংস্থা সম্প্রচার অধিকার নিতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। পরে পরিস্থিতি বদলায় এবং বিশ্বকাপ শুরুর প্রায় শেষ লগ্নে Zee গ্রুপ সম্প্রচারের দায়িত্ব গ্রহণ করে। ফলে এবার ভারতের দর্শকরা টেলিভিশনে Unite8 Sports এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ZEE5-এ বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন। যদিও প্লাটফর্মটি বিশ্বকাপের জন্য আলাদা করে নির্দিষ্ট সাবস্ক্রিপশন প্ল্যান রাখেনি। ৭৯৯ টাকায় ৩ মাসের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান রাখা হয়েছে। সেখানে (FIFA World Cup 2026) বিশ্বকাপ ছাড়াও অন্যান্য কনটেন্ট দেখা যাবে।

সম্প্রতি Unite8 Sports-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে বিভিন্ন DTH প্ল্যাটফর্মে চ্যানেল নম্বর জানানো হয়েছে। (FIFA World Cup 2026) বিশ্বকাপ সম্প্রচারের জন্য চারটি আলাদা চ্যানেল রাখা হয়েছে— Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD। এর মধ্যে Unite8 Sports 2 ও Unite8 Sports 2 HD-তে হিন্দি ধারাভাষ্য সম্প্রচার করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: তালিকায় নেই ব্রাজ়িল-আর্জেন্তিনা, এবার বিশ্বকাপের ডার্ক হর্স কারা?

কত নম্বর চ্যানেলে দেখানো হবে ম্যাচগুলো?

বিভিন্ন DTH প্ল্যাটফর্মে চ্যানেল নম্বর

Dish TV

  • Unite8 Sports 1 – ৬৩২
  • Unite8 Sports 1 HD – ৬৩১
  • Unite8 Sports 2 – ৬৩৪
  • Unite8 Sports 2 HD – ৬৩৩

D2H

  • Unite8 Sports 1 – ৬৭১
  • Unite8 Sports 1 HD – ৬৭০
  • Unite8 Sports 2 – ৬৭৩
  • Unite8 Sports 2 HD – ৬৭২

Tata Play

  • Unite8 Sports 1 – ৪৯৫
  • Unite8 Sports 1 HD – ৪৯৪
  • Unite8 Sports 2 – ৪৯৩
  • Unite8 Sports 2 HD – ৪৯২

Airtel Digital TV

  • Unite8 Sports 1 – ৩০১
  • Unite8 Sports 1 HD – ৩০২
  • Unite8 Sports 2 – ৩০৩
  • Unite8 Sports 2 HD – ৩০৪

Sun Direct

  • Unite8 Sports 1 – ৫০৬
  • Unite8 Sports 1 HD – ৯৯৩
  • Unite8 Sports 2 – ৫০৯
  • Unite8 Sports 2 HD – ৯৯০

ম্যাচ দেখতে কত খরচ হতে পারে?

এখনও পর্যন্ত Unite8 Sports-এর তরফে চ্যানেল প্যাকেজের মূল্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, SD চ্যানেলের মাসিক সাবস্ক্রিপশন ১০ টাকার আশপাশে হতে পারে। HD সংস্করণের জন্য তুলনামূলক বেশি খরচ করতে হতে পারে দর্শকদের। যদিও চূড়ান্ত মূল্য DTH অপারেটরভেদে আলাদা হতে পারে।

(FIFA World Cup 2026) বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তাই প্রিয় দলের ম্যাচ মিস করতে না চাইলে আগে থেকেই নিজের DTH সংযোগে সংশ্লিষ্ট চ্যানেলগুলি সক্রিয় আছে কি না, তা একবার দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment