---Advertisement---
lifezone nursing home

বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে মেসি-রোনাল্দো? দেখুন কোন অঙ্কে মুখোমুখি হতে পারেন দুই তারকা

June 10, 2026 7:17 PM
Messi vs Ronaldo
---Advertisement---

বিশ্বকাপের দামামা বাজতে হাতে মাত্র একদিন বাকি। এরমধ্যেই ফুটবল সমর্থকদের সবচেয়ে কাঙ্খিত স্বপ্নগুলোর একটি বাস্তব হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। FIFA World Cup ২০২৬-এ শেষবারের মতো মুখোমুখি হতে পারেন (Messi vs Ronaldo) লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্দো। টুর্নামেন্টের ড্র অনুযায়ী তিনটি সম্ভাব্য পথে সেই বহুল প্রতীক্ষিত লড়াই দেখা যেতে পারে।

বিশ্ব ফুটবলের দুই সর্বকালের সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্দো। গত ছয় বছরে প্রতিযোগিতামূলক ম্যাচে তাদের আর মুখোমুখি দেখা যায়নি। শেষবার ২০২০ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে জুভেন্টাসের জার্সিতে খেলেছিলেন রোনাল্দো। সেই ম্যাচে দুটি গোলও করেছিলেন পর্তুগিজ মহাতারকা।

(Messi vs Ronaldo) এরপর ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে দুই কিংবদন্তির পথ আলাদা হয়ে যায়। তবে FIFA World Cup ২০২৬ আবারও সেই স্বপ্নের দ্বৈরথ উপহার দিতে পারে। কারণ ড্র অনুযায়ী আর্জেন্তিনা ও পর্তুগাল এমন অবস্থানে রয়েছে, যেখানে তিনটি আলাদা পরিস্থিতিতে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: তালিকায় নেই ব্রাজ়িল-আর্জেন্তিনা, এবার বিশ্বকাপের ডার্ক হর্স কারা?

কোয়ার্টার ফাইনালে (Messi vs Ronaldo) মেসি বনাম রোনাল্দো?

প্রথম সম্ভাবনা সবচেয়ে বাস্তবসম্মত। আর্জেন্তিনা রয়েছে গ্রুপ J-তে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজিরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে গ্রুপ K-তে পর্তুগালের সঙ্গে রয়েছে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।

যদি আর্জেন্তিনা ও পর্তুগাল দু’দলই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং এরপর রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬-এর ম্যাচ জিতে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে দুই দল। সেক্ষেত্রে মেসি ও রোনাল্দোর বহু প্রতীক্ষিত দ্বৈরথ দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা।

রাউন্ড অব ১৬-তেও হতে পারে সাক্ষাৎ

দ্বিতীয় সম্ভাবনাটি তুলনামূলকভাবে কম সম্ভাব্য। যদি আর্জেন্তিনা ও পর্তুগাল উভয়েই নিজেদের গ্রুপে রানার্স-আপ হয়, তাহলে টুর্নামেন্টের নকআউট কাঠামো অনুযায়ী তারা রাউন্ড অব ১৬-তেই একে অপরের মুখোমুখি হবে। তবে দুই দলের শক্তি ও গ্রুপের প্রতিপক্ষ বিবেচনা করে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ফাইনালে হতে পারে স্বপ্নের মহারণ

তৃতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর সম্ভাবনা হলো ফাইনাল। যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্যটি রানার্স-আপ হয়, তাহলে তাদের নকআউট পথ আলাদা থাকবে। সে ক্ষেত্রে নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের আগে দুই দলের দেখা হবে না।

অর্থাৎ (Messi vs Ronaldo) মেসি বনাম রোনালদোর শেষ লড়াই সরাসরি বিশ্বকাপ ফাইনালে হতে পারে।

শেষ বিশ্বকাপ, তাই বাড়ছে উত্তেজনা

বিশ্বকাপ ২০২৬-কে মেসি ও রোনাল্দো—দু’জনেরই শেষ বিশ্বকাপ হিসেবে দেখা হচ্ছে। (Messi vs Ronaldo) এরপর তাঁরা আন্তর্জাতিক ফুটবলে কতদিন থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা আশা করছেন, বিদায়ী মঞ্চে আর একবার মুখোমুখি হবেন দুই কিংবদন্তি তারকা।

যদি সেই ম্যাচটি বিশ্বকাপ ফাইনালে হয়, তবে সেটি নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচ কত নম্বর চ্যানেলে দেখানো হবে? রইল বিস্তারিত


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে মেসি-রোনাল্দো? দেখুন কোন অঙ্কে মুখোমুখি হতে পারেন দুই তারকা”

Leave a Comment