টেস্ট ক্রিকেটে ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দিলেন ভারতের ক্রিকেট দলের অন্যতম প্রধান তারকা Virat Kohli. তিনি বলেছেন যে, এই ফরম্যাটের অধ্যায় তিনি চুকিয়ে ফেলেছেন। রবিবার রাজধানী দিল্লিতে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘one8’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই ব্র্যান্ডের একটি জুতোর দাম ৯,২৩০ টাকা। যা ঠিক তাঁর টেস্ট ক্যারিয়ারের মোট রানের সংখ্যার সমান—বিষয়টি উল্লেখ করে জনপ্রিয় উপস্থাপক ও কমেডিয়ান দানিশ সাইত ৩৭ বছরের বিরাটকে প্রশ্ন করেন, আরও রান করে জুতোর বিক্রি বা মুনাফা বাড়ানোর জন্য তিনি কি টেস্ট ক্রিকেটে ফিরতে চান? এর জবাবে বিরাট রসিকতা করে বলেন, “বরং কম দামেই বিক্রি হোক। আমি ওটা (Test Cricket ) ছেড়ে দিয়েছি, ধন্যবাদ।” (Virat Kohli)
গত বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। এর মধ্য দিয়ে তাঁর বর্ণাঢ্য ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। টেস্ট ক্যারিয়ারে ৩৬ বছর বয়সি এই তারকা সাদা পোশাকে ১২৩টি ম্যাচ খেলেছেন। ২১০টি ইনিংসে ৪৬.৮৫ গড়ে তিনি মোট ৯,২৩০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি এবং সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ২৫৪ রানের। এই ফরম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর আগে আছেন সচিন তেন্ডুলকার (১৫,৯২১ রান), রাহুল দ্রাবিড় (১৩,২৬৫ রান) এবং সুনীল গাভাস্কার (১০,১২২ রান)। (Virat Kohli)
২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে বিরাট টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটিং ফর্মের মধ্য দিয়ে গেছেন। ৪৩টি টেস্টে ৬৬.৭৯ গড়ে তিনি ৪,২০৮ রান সংগ্রহ করেছিলেন; ৬৯টি ইনিংসে তাঁর ঝুলিতে ছিল ১৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি এবং সর্বোচ্চ ইনিংসটি ছিল অপরাজিত ২৫৪ রানের। এই সময়ে তিনি সাতটি ডাবল সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও অধিনায়কের করা সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ড। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে চোটের কারণে এমএস ধোনি দলের বাইরে থাকায় বিরাট প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্বভার নেন। এরপর ৬৮টি ম্যাচে ৪০টি জয় নিয়ে তিনি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের মর্যাদা লাভ করেন। (Virat Kohli)
রবিবার ইংল্যান্ড সফরের জন্য ভারত তাদের ওয়ানডে দল ঘোষণা করেছে। এই দলে জানুয়ারি মাসের পর প্রথমবারের মতো অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। BCCI এক বিবৃতিতে জানিয়েছে, গত মাসে আমেদাবাদে অনুষ্ঠিত আইপিএল ২০২৬-এর ফাইনালে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া কোহলি প্রয়োজনীয় ফিটনেস ছাড়পত্র পাওয়ার পরই কেবল এই সিরিজের জন্য খেলার যোগ্য বিবেচিত হবেন। অন্যদিকে, IPL এ পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে উঠতে ব্যর্থ হওয়ায় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এই সিরিজ থেকে ছিটকে গেছেন। (Virat Kohli)










