রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান, লটারিতে চূড়ান্ত কলকাতা লিগের গ্রুপ বিন্যাস

Published on: June 25, 2026
Kolkata League
---Advertisement---

বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিন্যাস চূড়ান্ত হলো। আইএফএ অফিসে ক্লাব প্রতিনিধিদের উপস্থিতিতে লটারির মাধ্যমে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারী ২৪টি দলকে। গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে গ্রুপ ‘এ’ এবং রানার্স-আপ ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে গ্রুপ ‘বি’-তে রেখে বাকি দলগুলির স্থান নির্ধারণ করা হয়। (Kolkata League)

সবচেয়ে বড় আকর্ষণ, একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গ্রুপ ‘এ’-তে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসারার্স, কালীঘাট এমএস, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, বিধাননগর এবং ভবানীপুর।

অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে মহামেডান স্পোর্টিং, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, পিয়ারলেস, উয়াড়ি, শ্রীভূমি এফসি, পুলিশ এসি, কালীঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, এরিয়ান, ডায়মন্ড হারবার এবং ক্যালকাটা পুলিশ।লিগের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। একইভাবে প্রতিটি গ্রুপের নিচের তিনটি করে দলকে নিয়ে হবে রেলিগেশন রাউন্ড। এবারের লিগেও গতবারের মতো প্রতি ম্যাচে ছ’জন ভূমিপুত্র ফুটবলার খেলানোর নিয়ম বহাল থাকছে। (Kolkata League)

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, পাঁচ শহরে গড়াবে বল, এবার নতুন আয়োজক এই শহর

তবে তিনটি ক্লাবকে ঘিরে এখনও অনিশ্চয়তা রয়েছে। সুরুচি সংঘ, শ্রীভূমি এফসি এবং ডায়মন্ড হারবার এফসি এখনও আইএফএ-কে সরকারিভাবে অংশগ্রহণের বিষয়ে কিছু জানায়নি। তা সত্ত্বেও তাদের রেখেই গ্রুপ তৈরি করা হয়েছে। সংগঠকের গ্রেফতারি ও প্রশাসনিক জটিলতার কারণে সুরুচি সংঘের অনুশীলন বর্তমানে বন্ধ রয়েছে। পাশাপাশি শ্রীভূমি এবং ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। ফলে শেষ পর্যন্ত এই দলগুলি কলকাতা লিগে অংশ নেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

আইএফএ-র বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ-সচিব মহম্মদ জামাল, রাকেশ ঝা এবং সুদেষ্ণা মুখোপাধ্যায়। আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। (Kolkata League)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment