ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণ শুরু হচ্ছে আগামী ২৫ জুলাই। টুর্নামেন্ট চলবে ২৩ অগস্ট পর্যন্ত। এবারের ডুরান্ডে অংশ নেবে মোট ২৪টি দল, যার মধ্যে থাকবে দু’টি বিদেশি দলও। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি শহরে।
ডুরান্ড কাপের ম্যাচগুলি হবে কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল এবং শিলংয়ে। এই প্রথমবার আয়োজক শহর হিসেবে যুক্ত হয়েছে রাঁচি। মোট ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোরভারতী স্টেডিয়ামের পাশাপাশি তালিকায় রয়েছে রাঁচির বিরসা মুণ্ডা স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলের খুমান ল্যাম্পাক স্টেডিয়াম এবং শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম। (Durand Cup 2026)
গতবারও পাঁচটি শহরের ছয়টি মাঠে ডুরান্ড কাপের আয়োজন করা হয়েছিল। তবে সে বার আয়োজক শহরের তালিকায় ছিল কোকরাঝাড় ও জামশেদপুর। এবার তাদের জায়গায় এসেছে গুয়াহাটি এবং রাঁচি।
৪১ বছরেও সুপারফিট রোনাল্দো, বিশ্বকাপের জন্য কী তাঁর সিক্রেট প্ল্যান?
২০১৯ সালে পূর্ব ভারতে স্থানান্তরের পর থেকেই ডুরান্ড কাপ নতুন মাত্রা পেয়েছে। ১৬ দলের প্রতিযোগিতা থেকে বর্তমানে তা ২৪ দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে। এবারের আসরেও সেই ধারাই বজায় থাকছে। যদিও এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। আয়োজকদের তরফে পরে তা ঘোষণা করা হবে। (Durand Cup 2026)
১৮৮৮ সালে শুরু হওয়া ডুরান্ড কাপের ভারতীয় ফুটবলের ইতিহাসে বিশেষ জায়গা আছে। শতাব্দীপ্রাচীন এই প্রতিযোগিতা দেশের প্রতিভাবান ফুটবলারদের নিজেদের মেলে ধরার অন্যতম মঞ্চ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ-ইস্ট ইউনাইটেড। অন্যদিকে, সর্বাধিক ১৭ বার ডুরান্ড কাপ জয়ের নজির রয়েছে মোহনবাগানের। ১৬ বার ট্রফি জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।











2 thoughts on “২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, পাঁচ শহরে গড়াবে বল, এবার নতুন আয়োজক এই শহর”