(FIFA World Cup) গ্রুপ পর্বের লড়াই শেষে রাউন্ড অফ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ১৪টি দল। ব্রাজিল-জাপান থেকে নেদারল্যান্ডস-মরক্কো, দেখে নিন ২৬ জুন পর্যন্ত নিশ্চিত হওয়া সব সমীকরণ ও ম্যাচ সূচি।
(FIFA World Cup) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব যত এগোচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে শেষ ৩২-এর চিত্র। ২৬ জুন পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, একাধিক শক্তিশালী দল ইতিমধ্যেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল থেকে শুরু করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপের শক্তিশালী দল ফ্রান্স, নেদারল্যান্ডস এবং জার্মানিও শেষ ৩২-এর টিকিট কনফার্ম করেছে।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট ১১টি গ্রুপ থেকে বেশ কয়েকটি দল পরবর্তী পর্বে জায়গা পাকা করেছে। কিছু গ্রুপ থেকে একাধিক দল যোগ্যতা অর্জন করায় নকআউট পর্বের লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
আরও পড়ুন :- বস্টনে বিশ্বকাপের প্রথম মহারণ! এমবাপে-হাল্যান্ড দ্বৈরথ্য নির্ধারণ করবে গ্রুপ শীর্ষে ফ্রান্স না নরওয়ে
২৬ জুন পর্যন্ত রাউন্ড অফ ৩২-এ নিশ্চিত হওয়া দলগুলি
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’: সুইৎজারল্যান্ড, কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’: আমেরিকা, অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’: কলম্বিয়া
আরও পড়ুন :- ভিনিসিয়াস বনাম সামুরাই ব্লু, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জাপান
শেষ ৩২-এ নিশ্চিত হওয়া ম্যাচ ও সূচি
(FIFA World Cup) গ্রুপ পর্বের ফলাফলের ভিত্তিতে ইতিমধ্যেই কয়েকটি রাউন্ড অফ ৩২ ম্যাচ নিশ্চিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে চলেছে ব্রাজিল বনাম জাপান।
- কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা — ২৮ জুন, রাত সাড়ে ১২টা
- ব্রাজিল বনাম জাপান — ২৯ জুন, রাত সাড়ে ১০টা
- নেদারল্যান্ডস বনাম মরক্কো — ৩০ জুন, ভোর সাড়ে ৬টা
- আমেরিকা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা — ২ জুলাই, ভোর সাড়ে ৫টা
(FIFA World Cup) বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলির ফলাফলের উপর নির্ভর করে আগামী কয়েক দিনে শেষ ৩২-এর পূর্ণ ছবি আরও স্পষ্ট হবে। তবে ২৬ জুন পর্যন্ত পাওয়া হিসেব বলছে, এবারের নকআউট পর্বে একাধিক হেভিওয়েট দলের মুখোমুখি সংঘর্ষ ফুটবলপ্রেমীদের জন্য হতে চলেছে অন্যতম বড় আকর্ষণ।












1 thought on “৩২-এর মধ্যে চূড়ান্ত ১৯ দল, দেখে নিন বিশ্বকাপে কোন দল কার বিরুদ্ধে খেলবে?”