রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচ বদল পর্তুগালের, পছন্দের তালিকায় রোনাল্ডো ঘনিষ্ঠ জেসুস

Published on: July 10, 2026
Portugals New Coach
---Advertisement---

ফিফা বিশ্বকাপ থেকে বিদায়ের পর এবার বড় পরিবর্তনের পথে হাঁটছে পর্তুগাল। দলের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ দায়িত্ব ছাড়ার পর এবার নতুন কোচের লড়াইয়ে এগিয়ে রয়েছেন অভিজ্ঞ পর্তুগিজ কোচ জর্জ জেসুস। পর্তুগালের সংবাদমাধ্যম A Bola-র দাবি, পর্তুগিজ ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জেসুসকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। এ নিয়ে ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কার সঙ্গে তাঁর বৈঠক হওয়ারও কথা রয়েছে।

৭১ বছর বয়সি জর্জ জেসুস দীর্ঘ কোচিং জীবনে বহু ক্লাবকে সাফল্য এনে দিলেও এখনও পর্যন্ত কোনও জাতীয় দলের কোচ হননি। তাই পর্তুগালের দায়িত্ব পেলে সেটি তাঁর কোচিং কেরিয়ারের এক নতুন অধ্যায় হবে। জর্জ জেসুসের কোচিং অভিজ্ঞতা তিন দশকেরও বেশি। তিনি এর আগে বেনফিকা, স্পোর্টিং সিপি, তুরস্কের ফেনারবাচে এবং সৌদি আরবের একাধিক ক্লাবের দায়িত্ব সামলেছেন। কোচিংয়ে আসার আগে ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি পেশাদার ফুটবলার হিসেবে খেলেছেন। এবার জাতীয় দলের দায়িত্ব পেলে তাঁর সামনে থাকবে পর্তুগালকে আবারও আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের পথে ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ। (Portugal’s New Coach)

এই জেসুসের সঙ্গেই পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্পর্ক কিন্তু সুমধুর। গত মরশুমে সৌদি আরবের ক্লাব আল নাসরে দু’জন একসঙ্গে কাজ করেছেন। জেসুসের কোচিংয়েই আল নাসর সৌদি প্রো লিগের শিরোপা জেতে এবং সেই সাফল্যে রোনাল্ডোর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই জেসুসকে রোনাল্ডোর অন্যতম পছন্দের কোচ বলেই মনে করা হয়।

অন্যদিকে, বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পর্তুগাল। ম্যাচের পরই রবার্তো মার্তিনেজ জানিয়ে দেন, তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। মার্তিনেজ বলেন, “এটি একটি অধ্যায়ের সমাপ্তি। এখন নতুন করে শুরু করার সময়। ফেডারেশনের সভাপতির পূর্ণ অধিকার রয়েছে নতুন জাতীয় দলের কোচ বেছে নেওয়ার। আমি এই সময়ে যে সমর্থন পেয়েছি, তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।” (Portugal’s New Coach)

তবে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মার্তিনেজের সিদ্ধান্তকে ঘিরে। ৪১ বছরে পা দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তিনি প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেই প্রথম একাদশে রেখেছেন এবং বেশিরভাগ সময়ই পুরো ৯০ মিনিটই খেলিয়েছেন। এরফলে অনেকেরই মনে হয়েছে পর্তুগাল দলটি রোনাল্ডোর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। সেই সিদ্ধান্ত নিয়েই সমালোচনার মুখে পড়তে হয়েছিল মার্তিনেজকে।

৩ মিনিটের অপেক্ষাতেই কি পেনাল্টি মিস? এমবাপেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাল্যান্ডের

জর্জ জেসুসও অবশ্য রোনাল্ডোর প্রতি নিজের আস্থা বহুবার প্রকাশ করেছেন। আল নাসেরে কাজ করার সময় তিনি প্রকাশ্যেই রোনাল্ডোর প্রশংসা করেছেন এবং দলের সাফল্যে তাঁর গুরুত্বের কথা বারবার বলেছেন।

যদি জেসুস পর্তুগালের নতুন কোচ হন, তাহলে তাঁর হাতে থাকবে বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দল। এই দলে রয়েছেন রাফায়েল লিয়ো, ব্রুনো ফার্নান্দেজ, বানার্ডো সিলভা, ভিতিনিয়া এবং জোয়াও নেভেসের মতো তারকা ফুটবলাররা। তবে নতুন কোচের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হবে, আগামী দিনেও কি পর্তুগাল রোনাল্ডোকেই কেন্দ্র করে দল গড়বে, নাকি ধীরে ধীরে নতুন প্রজন্মের ফুটবলারদের হাতে দায়িত্ব তুলে দেবে। (Portugal’s New Coach)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “বিশ্বকাপ থেকে বিদায়ের পর কোচ বদল পর্তুগালের, পছন্দের তালিকায় রোনাল্ডো ঘনিষ্ঠ জেসুস”

Leave a Comment