রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্বকাপের মাঝে শুরু কলকাতা লিগ, কোথায় দেখবেন?

Calcutta Football League
---Advertisement---

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই আবহেই রবিবার থেকে শুরু হচ্ছে (Calcutta Football League) কলকাতা ফুটবল লিগ (CFL) প্রিমিয়ার ডিভিশনের নতুন মরসুম। প্রথম দিনেই মাঠে নামছে গত বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। লাল-হলুদের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। নতুন মরসুমের শুরুতেই চ্যাম্পিয়নদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সমর্থকদের।

(Calcutta Football League) গত মরসুমের তুলনায় এ বার ইস্টবেঙ্গল দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। অনেক পরিচিত ফুটবলার না থাকলেও পি ভি বিষ্ণু, জেসিন টি কে, মনোতোষ চাকলাদার, মনোতোষ মাজি, চাকু মান্ডি, সুমন দে, গৌরব শ এবং তন্ময় দাসের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা রয়েছেন। নতুন মুখ হিসেবে দলে যোগ দিয়েছেন সোনম সেওয়াং, দেবায়ন হাজরা এবং রবি দাস। মাত্র চার দিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন পি ভি বিষ্ণু, জেসিন এবং কোচ বিনো জর্জ। তাঁর কোচিংয়েই ২০২৪ ও ২০২৫ সালে টানা দু’বার কলকাতা লিগের শিরোপা জিতেছিল ইস্টবেঙ্গল।

(Calcutta Football League) ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে মূলত সিচুয়েশন প্র্যাকটিসে জোর দিয়েছে লাল-হলুদ শিবির। আক্রমণভাগে জেসিন ও বিষ্ণুকে রেখেই দল সাজানোর পরিকল্পনা রয়েছে। সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস বলেন, “জেসিন এবং বিষ্ণু মাত্র চার দিন হল যোগ দিয়েছে। ওদেরকে দলে রেখেই ছক সাজাব। প্রথম ম্যাচ সবসময় কঠিন হয়। ধীরে ধীরে ওরা পুরো ফিট হয়ে উঠবে।” পাশাপাশি তিনি জানান, “জর্জ টেলিগ্রাফ কঠিন প্রতিপক্ষ। লিগে কাউকেই ছোট বা বড় করে দেখছি না।”

সোমবার মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের প্রতিপক্ষ পাঠচক্র। এ দিকে সিনিয়র দলের গোলরক্ষক কোচ হিসেবে যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন গোলরক্ষক শুভাশিস রায় চৌধুরী।

কোথায় দেখবেন?

(Calcutta Football League) কলকাতা লিগের ম্যাচ সরাসরি দেখা যাবে Number 10 Sports-এর ইউটিউব চ্যানেলে।

সুইজারল্যান্ড ম্যাচে হঠাৎ মেজাজ হারালেন মেসি, কী হয়েছিল?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now