রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফিফার মেগা চমক! ৬৪ দলের বিশ্বকাপে কি এবার খেলবে ভারত?

FIFA
---Advertisement---

ফুটবলের বিশ্বমঞ্চে আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে পারে (FIFA) ফিফা। ৪৮ দলের সফল বিশ্বকাপের পর এবার পুরুষদের ফিফা বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখার কথা জানিয়েছেন (FIFA) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বিশ্বকাপে খেলার স্বপ্ন কি এবার বাস্তবের কাছাকাছি পৌঁছবে ভারতের?

২০২৬ সালের (FIFA) ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমেরিকা, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই আসরের আয়োজক। ইনফান্তিনো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলিতে ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।

সুইস সম্প্রচারমাধ্যম ব্লু স্পোর্টকে (FIFA) ইনফান্তিনো বলেন, “বিশ্বকাপ শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, গোটা বিশ্বের জন্য। প্রত্যেক দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত।” তাঁর মতে, ছোট দেশগুলোকে সুযোগ না দিলে তাদের উন্নতির উৎসাহও কমে যাবে।

ফ্রান্সই কি বিশ্বকাপ জিতবে? আর্জেন্তিনাকে সতর্ক করে বড় মন্তব্য অলিভার কানের

প্রসঙ্গত, ২০৩০ বিশ্বকাপকে ৬৪ দলে বাড়ানোর প্রস্তাব প্রথম তোলে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। তবে এই পরিকল্পনার বিরোধিতাও রয়েছে। কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি মনে করেন, ৬৪ দলের বিশ্বকাপ টুর্নামেন্ট ও বিশ্ব ফুটবলের সামগ্রিক কাঠামোর জন্য সঠিক পদক্ষেপ হবে না।

প্রস্তাবটি অনুমোদিত হলে ৬৪ দলের বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১২৮। তুলনায় ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত ৩২ দলের বিশ্বকাপে ম্যাচ ছিল ৬৪টি, আর ২০২৬ বিশ্বকাপে হবে ১০৪টি।

তাহলে কি ভারতের বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়বে? নিশ্চিতভাবে বলা না গেলেও সুযোগ অবশ্যই বাড়বে। ৪৮ দলের বিশ্বকাপে এশিয়ার সরাসরি কোটা ৪.৫ থেকে বেড়ে হয়েছে ৮.৫। যদি ৬৪ দলের বিশ্বকাপ বাস্তবায়িত হয়, তবে এশিয়ার সরাসরি কোটা বেড়ে সম্ভাব্য ১১ বা ১২টি হতে পারে।

তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে ভারতকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, সৌদি আরবের পরের সারির শক্তিশালী দল—কাতার, ইরাক, উজবেকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডনের পাশাপাশি ওমান, বাহরিন, সিরিয়া, চিন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দলগুলোকেও ধারাবাহিকভাবে টপকাতে হবে। বর্তমানে এশিয়ার শক্তির বিচারে ভারত প্রায় ১৫তম স্থানে রয়েছে। ফলে ৬৪ দলের বিশ্বকাপ ভারতের স্বপ্নকে আরও বাস্তবসম্মত করলেও, সেই স্বপ্ন পূরণ করতে ব্লু টাইগার্সদের পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি করতেই হবে।

বিশ্বকাপ সেমিফাইনালের আগে ফ্রান্স–স্পেন মহারণ, ইতিহাসের ৫ ম্যাচে লুকিয়ে বড় ইঙ্গিত


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on “ফিফার মেগা চমক! ৬৪ দলের বিশ্বকাপে কি এবার খেলবে ভারত?”

  1. Can I just say what a relief to find someone who actually knows what theyre talking about on the internet. You definitely know how to bring an issue to light and make it important. More people need to read this and understand this side of the story. I cant believe youre not more popular because you definitely have the gift.

  2. I’m impressed, I have to say. Really rarely do I encounter a blog that’s each educative and entertaining, and let me let you know, you have hit the nail on the head. Your idea is outstanding; the issue is one thing that not enough people are talking intelligently about. I’m very completely happy that I stumbled across this in my seek for something referring to this.

Comments are closed.