কলকাতার নতুন জোকা-ধর্মতলা (এসপ্ল্যানেড) পার্পল লাইনের ইডেন গার্ডেন্স মেট্রো স্টেশনের নাম ‘মোহনবাগান মেট্রো স্টেশন’ করার দাবি তুলল দেশের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগান। এই মর্মে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে চিঠি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। একই সঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছেও বিষয়টি বিবেচনার আবেদন ও জানানো হয়েছে। (Mohun Bagan Metro Station)
মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত চিঠিতে উল্লেখ করেছেন, কলকাতার ময়দান কেবল একটি ভৌগোলিক এলাকা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার ক্রীড়াপ্রেমী ও ফুটবলারদের আবেগের কেন্দ্র। তাই এই ঐতিহাসিক অঞ্চলের সঙ্গে মোহনবাগানের দীর্ঘ সম্পর্ককে সম্মান জানিয়ে ইডেন গার্ডেন্স স্টেশনের নাম ক্লাবের নামে রাখা উচিত। পরিবহণমন্ত্রী অর্জুন সিং এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করবেন। (Mohun Bagan Metro Station)
১৩৫ বছরের ঐতিহ্য বহনকারী মোহনবাগান ১৯১১ সালে IFA Sheild জিতে ভারতীয় ফুটবলের ইতিহাসে বিশেষ জায়গা করে নেয়। এবং প্রস্তাবটি অনুমোদিত হলে, দেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে কোনও মেট্রো স্টেশনের নাম পাবে মোহনবাগান। (Mohun Bagan Metro Station)
খেলার কিংবদন্তিদের নামে রাস্তা ও জনপরিসরের নামকরণের দীর্ঘ ঐতিহ্য রয়েছে বাংলায়। মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক গোষ্ঠ পাল -এর নামে রয়েছে গোষ্ঠ পাল সরণি। ইস্ট বেঙ্গল ক্লাবের সংলগ্ন রাস্তার নাম লেসলি ক্লডিয়াস সরণি। এছাড়া সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন সচিন তেন্ডুলকর অ্যাভিনিউ এবং ইডেন গার্ডেন্স এলাকার পঙ্কজ রায় অ্যাভিনিউ দেশের দুই ক্রিকেট কিংবদন্তিকে সম্মান জানিয়ে নামকরণ করা হয়েছে। আবার শিলিগুড়ি শহরেও রয়েছে মোহনবাগান রোড, ইস্ট বেঙ্গল রোড এবং মহামেডান স্পোর্টিং রোড। (Mohun Bagan Metro Station)
অন্যদিকে, কলকাতার দক্ষিণ-পশ্চিম প্রান্তের জোকা থেকে শহরের কেন্দ্রস্থল এসপ্ল্যানেড পর্যন্ত সংযোগকারী পার্পল লাইনের বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা চালু রয়েছে। এই প্রকল্পে বড় সাফল্য হিসেবে শুক্রবার খিদিরপুর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের মধ্যে ১.৬ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ১০ জুলাই টানেল খননের কাজ শুরু হয়েছিল। (Mohun Bagan Metro Station)
মেট্রোর টানেল বোরিং মেশিন (TBM) ‘দুর্গা’ ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে সফলভাবে ব্রেকথ্রু সম্পন্ন করেছে। এর মাধ্যমে খিদিরপুর ও ভিক্টোরিয়া স্টেশনের মধ্যে নির্মীয়মাণ দুটি সুড়ঙ্গের মধ্যে প্রথমটির খননকাজ শেষ হলো, যা পার্পল লাইনের নির্মাণে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। (Mohun Bagan Metro Station)
আরও পড়ুন :- বাজার কাঁপাচ্ছে ‘মিষ্টি মেসি’, বিশ্বকাপের আবহে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী












Hey There. I discovered your weblog the use of msn. This is an extremely well written article. I will make sure to bookmark it and return to learn extra of your helpful info. Thank you for the post. I’ll certainly comeback.