রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কুমিরের হামলা উত্তরপ্রদেশে, প্রাণ গেল এক কিশোরের

Crocodile Attack
---Advertisement---

গ্রামের স্বাভাবিক এক সন্ধ্যা মুহূর্তেই পরিণত হল বিভীষিকায়। (Crocodile Attack) উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় ঘাঘরা নদীর ধারে হাত-মুখ ধুতে গিয়ে ১২ বছরের এক কিশোরের উপর ঝাঁপিয়ে পড়ে কুমির। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা প্রাণপণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। পুরো ঘটনার একটি অংশ ক্যামেরায় ধরা পড়েছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাউন্ডি থানার অন্তর্গত মুরাউনওয়া গ্রামের বাসিন্দা সুনীল সিং তাঁর কাকার সঙ্গে ধান রোপণের কাজে মাঠে গিয়েছিল। (Crocodile Attack) কাজ শেষে বাড়ি ফেরার আগে ঘাঘরা নদীতে হাত-মুখ ধুতে নামতেই আচমকা জল থেকে উঠে এসে কুমিরটি তাকে টেনে নিয়ে যায়। সুনীলের কাকা বিজয় রাজ সিং নদীতে ঝাঁপ দিয়ে তার হাত ধরে প্রায় সাত মিনিট লড়াই করেন। কিন্তু কুমিরের শক্তির কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়। উপস্থিত গ্রামবাসীরাও উদ্ধারের চেষ্টা চালান, তবে কুমিরটি ছেলেটিকে গভীর জলে নিয়ে যায়।

(Crocodile Attack) ঘণ্টার পর ঘণ্টা তল্লাশির পর রাত প্রায় ১০টা নাগাদ সুনীলের দেহ উদ্ধার হয়। বন দফতরের রেঞ্জার সাকিব আনসারি জানান, কুমিরটি দেহের কোমরের নীচের অংশ ও ডান পায়ের একটি অংশ খেয়ে ফেলেছিল। ষষ্ঠ শ্রেণির ছাত্র সুনীলের বাবা-মা আগেই মারা গিয়েছেন। তিন বোনের একমাত্র ভাই ছিল সে। শুক্রবার ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। প্রশাসন জানিয়েছে, সরকারি ত্রাণ প্রকল্পের আওতায় পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কয়েক মাস আগেই গুজরাতের ভাদোদরাতেও কুমিরের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছিল, ফলে নদীসংলগ্ন এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ভূতের বাড়িতে এক রাত কাটালেই ৫২ হাজার টাকা, কোথায় মিলছে এমন চাকরি?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “কুমিরের হামলা উত্তরপ্রদেশে, প্রাণ গেল এক কিশোরের”

Leave a Comment