কাজের খোঁজে এখন অনেকেই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেন। উদ্দেশ্য একটাই, পরিবারের মুখে হাসি ফোটানো, একটু বেশি রোজগার করা। কিন্তু সেই স্বপ্নের পথই যদি দুঃস্বপ্নে পরিণত হয়? ঠিক এমনই ঘটেছে হায়দ্রাবাদের এক তরুণী সঙ্গে। সম্প্রতি একটি ভিডিয়ো বার্তায় তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁর দাবি, ওমানে বাড়ির পরিচারিকার কাজ করতে গিয়ে দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছেন। (Hydrabad Woman Stuck in Oman)
নির্যাতিতা ওই তরুণীর নাম শবনম বেগম। বাড়ি তেলঙ্গানার হায়দ্রাবাদে। শবনম জানান, স্থানীয় এক এজেন্ট তাঁকে বাড়ির পরিচারিকার কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। মাসে ২০০ ওমানি রিয়াল, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা বেতন পাওয়ার কথা দেন তিনি। সেই বিশ্বাসেই গত ২৬ মার্চ তিনি ওমানের রাজধানী মাসকাটে যান।
কিন্তু সেখানে পৌঁছনোর পর থেকেই পরিস্থিতি পুরো বদলে যায় বলে অভিযোগ শবনমের। তাঁর দাবি, তাঁকে একাধিক বাড়িতে কাজ করানো হয়েছে। প্রতিদিন ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলেও তিন মাসেরও বেশি সময় ধরে কোনও বেতন দেওয়া হয়নি। এমনকি দেড় মাস পর্যন্ত তাঁর কাছে মোবাইল ফোনও রাখতে দেওয়া হয়নি।
তবে সম্প্রতি ফোন হাতে পেয়ে নিজের রেকর্ড করা একটি আবেগঘন ভিডিয়ো হায়দ্রবাদের রাজনৈতিক নেতা মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি)-এর নেতা আমজেদ উল্লাহ খানের কাছে পাঠান ২৬ বছরের শবনম। সেই ভিডয়োতে তিনি অভিযোগ করেন, তাঁকে মারধর করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং ঠিকমতো খাবারও দেওয়া হয়নি।অবশেষে আর অত্যাচার সহ্য করতে না পেরে তিনি ওই ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে মাসকাটে ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন বলে জানান। তবে তাঁর অভিযোগ, এজেন্টরা তাঁর পাসপোর্ট কেড়ে নিয়েছে। (Hydrabad Woman Stuck in Oman)
Urgent Appeal to Hon'ble Dr. @DrSJaishankar, Minister for External Affairs, Govt. of India
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) July 17, 2026
Mrs. Shabnam Begum, a resident of Pahadi Shareef, Hyderabad, was allegedly lured to Muscat, Oman by a local agent with the promise of a housemaid job offering 200 Omani Riyals/month. After… pic.twitter.com/UNrKXbv3QS
এই ঘটনার কথা জানিয়ে আমজেদ উল্লাহ খান এক্স-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি শবনমের পাঠানো ভিডিয়োটি শেয়ার করে জানান, শবনমের পরিবার ইতিমধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবেদন করেছে, যাতে মাসকাটে ভারতীয় দূতাবাস তাঁর নিরাপত্তা নিশ্চিত করে এবং যত দ্রুত সম্ভব তাঁকে হায়দ্রাবাদে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। এরই পাশাপাশি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শবনমকে ওমানে পাঠানো নিয়োগকারী এজেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় মাসকাটে ভারতীয় দূতাবাস। এক্স-এ তারা জানায়, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। (Hydrabad Woman Stuck in Oman)
দীর্ঘদিন পর এক ফ্রেমে টিম ‘CID’, ভাইরাল ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা











