[ছবি:এক্স]
ট্রাম্পের সামনে একটুও নার্ভাস নন! পদক নিতে (Lamine Yamal) লামিনে ইয়ামালের ‘ননশ্যালান্ট’ হাঁটা ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় একটাই কথা—’Bro Has Unlimited Aura’
বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন। তবে ট্রফি জয়ের পর মাঠের বাইরের একটি মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় আলোচনার বিষয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বিজয়ীদের পদক নেওয়ার সময় স্পেনের তরুণ তারকা (Lamine Yamal) লামিনে ইয়ামালের শান্ত, আত্মবিশ্বাসী এবং একেবারেই ‘ননশ্যালান্ট’ অভিব্যক্তি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস। এরপর ট্রফি প্রদান অনুষ্ঠানে একে একে স্পেনের ফুটবলাররা মঞ্চে উঠে পদক গ্রহণ করেন।
o Lamine Yamal nem aí pro Trump kkkkkkkkkkkkkkk pic.twitter.com/4AL2ctMlSi
— Matheus (@matheuscaseca) July 19, 2026
সেই সময়ই নজর কাড়েন ১৯ বছর বয়সি (Lamine Yamal) লামিনে ইয়ামাল। ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়েও তাঁর মুখে ছিল না কোনও বাড়তি উচ্ছ্বাস বা নার্ভাসনেস। বরং স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে পদক নিয়ে এগিয়ে যান তিনি। এই ছোট্ট মুহূর্তের ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। কেউ লেখেন, “Bro Has Unlimited Aura”, আবার কেউ মন্তব্য করেন, “His aura is off the charts.” অনেকেই মজা করে বলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চেও ইয়ামালকে দেখে মনে হয়েছে, যেন এটি তাঁর কাছে একেবারে সাধারণ একটি দিন।
তবে এই ভাইরাল মুহূর্তের পেছনে রয়েছে (Lamine Yamal) ইয়ামালের দুর্দান্ত বিশ্বকাপ অভিযানও। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স করে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বার্সেলোনার এই তরুণ তারকা। তাই বিশ্বকাপ জয়ের উল্লাসের মাঝেও ট্রাম্পের সঙ্গে তাঁর সেই মুহূর্তই এখন ফুটবল দুনিয়ার অন্যতম আলোচিত ঘটনা।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন কত পেল, আর্জেন্টিনাইবা পেল কত?












1 thought on “পদক নিতে গিয়ে কী করলেন ইয়ামাল? ট্রাম্পের সঙ্গে মুহূর্তেই ভাইরাল”