ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার (২০ জুলাই) আগরতলার আখাউড়া রোডে অবস্থিত ত্রিপুরা পুলিশ সদর দফতরে অস্বাভাবিক মৃত্যু সে রাজ্যের DGP অনুরাগ ধনখড়ের। দেহ দফতরের চেম্বারের লাগোয়া শৌচাগার থেকে উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। (Tripura DGP Anurag Dhankar)
দীর্ঘক্ষণ বাইরে না আসায় ভাঙা হয় দরজা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ অনুরাগ ধনখড় নিজের অফিসের শৌচাগারে প্রবেশ করেন। কিন্তু দীর্ঘক্ষণ তিনি বাইরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন দফতরের কর্মীরা। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে আগরতলার জি.বি. পন্ত হাসপাতাল তথা আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ICU তে ভর্তি করা হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। (Tripura DGP Anurag Dhankar)
তদন্ত শুরু, সরকারি বিবৃতি এখনও নেই
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি ছিলেন রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও নিরাপত্তা আধিকারিকরাও। যদিও এই মৃত্যুর কারণ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। (Tripura DGP Anurag Dhankar)
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার ইতি
অনুরাগ ধনখড় ১৯৯৪ ব্যাচের IPS অফিসার ছিলেন। গত বছরের ১৮ মে তিনি ত্রিপুরার DGP হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ১৮ বছর ধরে তিনি ত্রিপুরায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অবসরের সময়ও খুব বেশি দূরে ছিল না বলে জানা গিয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে শুধু পুলিশ প্রশাসন নয়, গোটা রাজ্যেই শোকের আবহ তৈরি হয়েছে। তদন্তের রিপোর্টের দিকেই এখন নজর সকলের। (Tripura DGP Anurag Dhankar)
আরও পড়ুন :- রাম মন্দিরের অনুদান কাণ্ডে প্রাথমিক রিপোর্ট প্রকাশ SIT এর, চম্পত রাইয়ের বিরুদ্ধে মিলল না প্রমাণ












1 thought on “ত্রিপুরার পুলিশ কর্তা অস্বাভাবিক মৃত্যু, শৌচাগার থেকে উদ্ধার দেহ”