রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেবে না পুর-পঞ্চায়েত প্রধানরা’, ঘোষণা মাত্রই ‘অ্যাকশন’ মুডে রাজ্য জুড়ে অভিযান

Manoj Agarwal
---Advertisement---

এবার জাল জন্ম-মৃত্যুর শংসাপত্র রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য। জন্ম-মৃত্যুর শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় শুরু হলো অভিযান। বৃহস্পতিবারই মুখ্য়সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, আর কখনই জন্ম ও মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না পুর প্রধান ও পঞ্চায়েত প্রধানরা। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরাই এই শংসাপত্র দিতে পারবেন। আর এই ঘোষণার পরই তৎপর প্রশাসন (Manoj Agarwal)।

Manoj Agarwal: জন্ম-মৃত্যুর শংসাপত্রে বিস্তর গড়মিল

মুখ্যসচিবের বক্তব্য, এসআইআরের সময়ে এই গড়মিল বিশেষভাবে লক্ষ করা গেছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের বদলে এবার থেকে শুধুমাত্র স্থায়ী সরকারি আধিকারিকরাই এই শংসাপত্র ইস্যু করতে পারবেন। এই দায়িত্ব বিভাজন নিশ্চিত করতে স্বাস্থ্য দফতর শীঘ্রই সমগ্র রাজ্যে একটি কেন্দ্রীয় বিজ্ঞপ্তি জারি করবে। হাসপাতাল বহির্ভূত বা নথিবিহীন ক্ষেত্রে জেলা শাসক (DM) বা তাঁর প্রতিনিধির উপস্থিতিতে সরজমিনে তদন্তের পর শংসাপত্র মিলবে (Manoj Agarwal)।

কেন এই কড়া পদক্ষেপ?

ভোটার তালিকা সংশোধনের (SIR) সময় বিপুল পরিমাণ ভুয়ো শংসাপত্রের হদিস মিলেছে। ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহার করে বেআইনিভাবে আধার কার্ড, পাসপোর্ট তৈরি ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ সামনে এসেছে। জাল নথির সাহায্যে ভারতীয় পাসপোর্ট বানিয়ে বিদেশে মানব পাচারের মতো গুরুতর চক্রের হদিসও পেয়েছে পুলিশ।

রাজ্য জুড়ে পুলিশি অভিযান

দুর্নীতি ও বেনিয়ম খতিয়ে দেখতে রাজ্য পুলিশের তরফে বিভিন্ন জেলা ও পুরসভায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। মালদা, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, চুঁচুড়া এবং বৈদ্যবাটি পুরসভায় পুলিশি হানা দিয়ে নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। এদিন মালদার ইংরেজবাজার পুরসভায় হানা দেয় পুলিশ। নথিপত্র যাচাই করা হয়। জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে পুর ও নগরন্নোয়ন দফতরে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতেই তদন্তকারী দল আসবে বলে দফতরে তরফে আগাম জানানো হয়েছিল। অন্যদিকে রাজ্যের সমস্ত জায়গায় পুলিশ অভিযান চালিয়ে পুরনো সমস্ত নথিপত্র পুলিশ ও প্রশাসনের তরফে বাজেয়াপ্ত করে দ্রুত স্ক্যান এবং সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে।

মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, যাঁরা সঠিক শংসাপত্র নিয়েছেন তাঁদের ভয়ের কোনও কারণ নেই। তবে ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করে থাকলে দোষী আধিকারিক বা কর্মীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেবে না পুর-পঞ্চায়েত প্রধানরা’, ঘোষণা মাত্রই ‘অ্যাকশন’ মুডে রাজ্য জুড়ে অভিযান”

Leave a Comment