রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জিরো টলারেন্স, ঘুষ না মেলায় ট্রাক আটকে রাখার অভিযোগে সাসপেন্ড দুই সরকারি আধিকারিক

Suvendu Adhikari
---Advertisement---

রাজ্যে আর দুর্নীতি নয়। এবার তোলাবাজি, দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ভিনরাজ্য থেকে আসা ট্রাক চালকদের হয়রানির অভিযোগ ছিল। এবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল পরিবহন দফতরের দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন। অভিযুক্ত দু’জনকে সাসপেন্ড করল রাজ্য সরকার (Suvendu Adhikari)।

Suvendu Adhikari: সীমান্তে ঘুষকাণ্ডে সাসপেন্ড

ঘটনার সূত্রপাত, বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা রামপুর চেকপোস্টে। ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের অযথা হয়রানি করার অভিযোগ উঠছিল পরিবহন দফতরের দুই সরকারি আধিকারিকের বিরুদ্ধে। বাড়তি টাকা না দেওয়ায় আটকে রাখা হয়েছিল ট্রাক চালকদের। এই ঘটনায় অনুপম বন্দ্যোপাধ্যায় ও নাজিমুল হক নামে এই দুই আধিকারিককে সাসপেন্ড করে রাজ্য সরকার (Suvendu Adhikari)।

গত ২৩ জুলাই ইস্যু করা এই সাসপেনশন লেটারে রাজ্যের পরিবহন দফতরের মুখ্য সচিব রবি ইন্দর সিং সাফ জানিয়ে দিয়েছেন, দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্ত করবে অ্যান্টি কোরাপশন ব্যুরো। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতি

এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, “কোনওরকম বেআইনি কাজ বরদাস্ত করবে না রাজ্য সরকার। রামপুর চেকপোস্টে যেটা হয়েছে সেটা বেআইনি কাজ। তাই দু’জনকে সাসপেন্ড করা হয়েছে।”

তিনি আরও লেখেন, “জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে। কোনও অবস্থাতেই চাঁদাবাজি ও দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষমুক্ত করতে দুর্নীতিতে যুক্ত বিষয়গুলিকে মূল থেকে উপরে ফেলতে হবে। এটাই আমরা দৃঢ়প্রতিজ্ঞ। প্রশাসনের সব স্তরের জন্য এটি একটি স্পষ্ট বার্তা হিসেবে গণ্য হোক। কোনও আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ভিন রাজ্যের ট্রাক চালকদের অভিযোগ

উল্লেখ্য, রামপুর চেকপোস্ট নিয়ে ভিন রাজ্যের ট্রাক চালকদের বিস্তর অভিযোগ রয়েছে। ট্রাক চালকদের অভিযোগ, অযথা হয়রানি করে এখানকার পরিবহন দফতরের আধিকারিকদের ঘুষ (ডান্ডা ট্যাক্স বলছে ভিন রাজ্যের ট্রাক চালকরা) না দিলে চার থেকে পাঁচ দিন ধরে সীমান্তে ট্রাক দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এখানে খাওয়ার ও শৌচকর্মের কোনও জায়গা নেই। ফলে অনেক সমস্যায় পড়ছেন তাঁরা। তাঁরা আরও বলেন, ডান্ডা ট্যাক্স দিলে হয়রানি হয় না। গাড়ি ছেড়ে দেয়। এই নিয়ে ট্রাক মালিক সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছিল রাজ্য পরিবহন দফতরে।

গুজরাটের এক ট্রাক চালক মগধ পাল বলেন, “গত চারদিন ধরে সীমান্তে দাঁড়িয়ে আছি। কোনও রাজ্যের সীমান্তে ডান্ডা ট্যাক্স নেয় না। একমাত্র বাংলা সীমান্তে এই ট্যাক্স লাগে। ডান্ডা ট্যাক্স বন্ধ না হলে আগামীদিনে ভিন রাজ্যের ট্রাক চালকরা পন্য নিয়ে বাংলায় আসবে না।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment