IPL ২০২৭-এর আগে কি হতে চলেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ট্রেড? (CSK Trade) ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে টানতে নাকি বিশাল পরিকল্পনা করছে চেন্নাই সুপার কিংস (CSK)। একাধিক ক্রিকেটার ও নগদ অর্থ মিলিয়ে ₹২০ কোটিরও বেশি মূল্যের প্রস্তাব নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) দরজায় কড়া নাড়তে পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা। যদিও এখনও কোনও চুক্তি চূড়ান্ত হয়নি, তবুও এই সম্ভাব্য ট্রেড ঘিরে ইতিমধ্যেই তুমুল জল্পনা শুরু হয়েছে।
CSK Trade: ₹২০ কোটির বেশি দামের প্রস্তাব?
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, IPL ২০২৭-এর আগে হার্দিক পান্ডিয়াকে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে CSK। সম্ভাব্য ট্রেড প্যাকেজের মোট মূল্য ₹২০ কোটিরও বেশি হতে পারে। ক্রিকেটার এবং নগদ অর্থ মিলিয়েই এই প্রস্তাব সাজানো হচ্ছে বলে জানা গিয়েছে।
🚨 BREAKING
— PC (@ImPC_45) July 26, 2026
Hardik Pandya could join CSK via trade in a ₹20 crore deal. 👀 pic.twitter.com/oUumdsk0Rp
CSK Trade: দুবে-ব্রেভিস, সঙ্গে নগদ অর্থও!
সূত্র অনুযায়ী, CSK-এর সম্ভাব্য প্রস্তাবে থাকতে পারেন শিবম দুবে এবং দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। অন্য একটি বিকল্প হিসেবে দুবের সঙ্গে বড় অঙ্কের নগদ অর্থ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে মুম্বই ইন্ডিয়ান্সকে রাজি করানোর চেষ্টা করতে পারে চেন্নাই।
মুম্বইয়ের লাভ কোথায়?
এই ট্রেড বাস্তবায়িত হলে মুম্বই ইন্ডিয়ান্স একদিকে বেতন কাঠামোতে কিছুটা স্বস্তি পাবে, অন্যদিকে দলে যোগ হতে পারেন অলরাউন্ডার শিবম দুবে। পাশাপাশি ব্রেভিসের মতো প্রতিভাবান তরুণ ক্রিকেটারও ভবিষ্যতের বড় সম্পদ হয়ে উঠতে পারেন। নগদ অর্থ যোগ হলে চুক্তিটি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
CSK Trade: এখনও চূড়ান্ত নয় সিদ্ধান্ত
তবে এই মুহূর্তে পুরো বিষয়টি আলোচনা পর্যায়েই রয়েছে। CSK বা MI— কোনও ফ্র্যাঞ্চাইজিই এখনও আনুষ্ঠানিকভাবে এই সম্ভাব্য ট্রেড নিয়ে মুখ খোলেনি। তবুও IPL-এর ট্রেড উইন্ডো চলাকালীন এই জল্পনা যে আগামী দিনে আরও জোরদার হবে, তা বলাই বাহুল্য। যদি শেষ পর্যন্ত এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে IPL -এর ইতিহাসে এটি অন্যতম বড় ট্রেড হিসেবে বিবেচিত হতে পারে।
একটুর জন্য হাতছাড়া সোনা, কমনওয়েলথে রুপো জিতে ইতিহাস ভারতের ঋষিকান্ত সিংয়ের












1 thought on “মুম্বই ছাড়ছেন হার্দিক? দলে টানতে লোভনীয় প্রস্তাব CSK-এর”