রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শেষ ম্যাচেও ভারতের দাপট, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ

Published on: July 26, 2026
---Advertisement---

আগেই সিরিজ নিশ্চিত হয়েছিল ভারতের। এ বার শেষ ম্যাচেও জয়ের ধারা বজায় রেখে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল মেন ইন ব্লু। টি-টোয়েন্টি সিরিজ়ের পঞ্চম ও শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৩৫ রানে পরাস্ত করে ৫-০ ব্যবধানে সিরিজ় নিজেদের নামে করল ভারত।(India vs Zimbabwe 5th T20I)

ভারতের ১৯২ রানের লড়াকু ইনিংস

এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৯২ রান। ওপেনার বৈভব সূর্যবংশী ৪৯ বলে দুর্দান্ত ৮১ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটা চার ও চারটে ছক্কা। এর পর রান পান শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিং। শ্রেয়স আইয়ার ১৮ বলে করেন ২৭ রান। শ্রেয়স ১৪ বলে করেন ২৫। (India vs Zimbabwe 5th T20I)

অন্য ওপেনার অভিষেক শর্মা ব্যর্থ হন। চার বল খেলে মাত্র ২ রান করেন তিনি। ঈশান কিষান ২৬ বলে ২৯ রান করেন। শেষ পর্যন্ত তিলক বর্মা ৯ বলে ১১ রান করে অপরাজিত থাকেন।

জ়িম্বাবোয়ের বোলিংয়ে ব্র্যাড ইভান্সের জোড়া সাফল্য

জ়িম্বাবোয়ের হয়ে দুটি উইকেট নেন ব্র্যাড ইভান্স। একটি করে উইকেট তোলেন সিকান্দার রাজ়া, ব্লেসিং মুজ়ারাবানি ও ওয়েলসি মাধভেরে।(India vs Zimbabwe 5th T20I)

মায়াঙ্কের গতির সামনে থামল জ়িম্বাবোয়ে

রান তাড়া করতে নেমে জ়িম্বাবোয়ে ভালো শুরু পায়নি। ওপেনার ব্রায়ান বেনেট খাতা খুলতে পারেননি। অন্য ওপেনার বেন কারেন ১৯ বলে করেন ২০ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রায়ান বার্ল। তিনি ৪৩ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

দুর্দান্ত বোলিং করেন মায়াঙ্ক যাদব। তিনি চার ওভারে তিন উইকেট নেন। দুটি উইকেট নেন যশ ঠাকুর। একটি করে উইকেট নেন অশোক শর্মা ও রবি বিষ্ণোই। (India vs Zimbabwe 5th T20I)

প্রথম বলেই ফের উইকেট, নজর কাড়লেন মায়াঙ্ক

এই ম্যাচে মায়াঙ্ক যাদব আলাদা করে নজর কাড়েন। সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই জ়িম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেটকে (Brian Bennett) ফিরিয়েছিলেন মায়াঙ্ক। তৃতীয় ম্যাচেও একই ছবি দেখা যায়। প্রায় ১৪৭ কিলোমিটার গতির বলটি অফস্টাম্পের বাইরে পড়ে অতিরিক্ত বাউন্স নেয়। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে দাঁড়িয়ে থাকা বৈভব সূর্যবংশীর হাতে। সহজ সুযোগ হাতছাড়া করেনি বৈভব। এর ফলে সিরিজে দ্বিতীয় বার ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন মায়াঙ্ক। (India vs Zimbabwe 5th T20I)

আরও পড়ুন :- মুম্বই ছাড়ছেন হার্দিক? দলে টানতে লোভনীয় প্রস্তাব CSK-এর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “শেষ ম্যাচেও ভারতের দাপট, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ”

Leave a Comment