রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিহারে ছাত্র বিক্ষোভ ঠেকাতে AK-47 থেকে চলল গুলি! সাসপেন্ড পুলিশ কর্মী

Bihar Neet Protest
---Advertisement---

NEET-পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্র বিক্ষোভে তোলাপাড় হয়ে উঠেছিল দেশের বিভিন্ন প্রান্তে। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বিহারেও। প্রতিবাদে ২৫ জুলাই পথে নামেন ছাত্ররা। বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ এই বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বিহারের এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে AK-47 দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি এই মামলায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে (Bihar Neet Protest)।

Bihar Neet Protest: গুলি চালানোয় সাসপেন্ড পুলিশ কর্মী, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

সূত্রের খবর, NEET-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিহারের সিওয়ানে ছাত্র বিক্ষোভে AK-47 দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠে পুলিশকর্মী অভিষেক প্যাটেলের বিরুদ্ধে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলা দায়ের করেছেন, আরজেডি সাংসদ মনোজকুমার ঝা।

ঘটনার প্রেক্ষাপট

গত ২৫ জুলাই NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘বিহার বন্‌ধ’ চলাকালীন সিওয়ানের গান্ধী মাঠে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে পুলিশকর্মীদের সংঘর্ষ বাঁধে। বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে সিওয়ানের এসপি (SP) পুরাণ কুমার ঝা সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসআইটি (SIT) টিমের কনস্টেবল অভিষেক প্যাটেলকে AK-47 রাইফেল থেকে গুলি চালাতে দেখা যায়। ইতিমধ্যেই যার ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশকর্মীর চালানো গুলিতে ১৫ বছরের কিশোর মহম্মদ আরিফের গলায় গুলি লেগেছিল, যাঁর অস্ত্রোপচার করা হয়েছে। পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আইনি পদক্ষেপ

ওই কর্মীকে সাসপেন্ড করেছে বিহার পুলিশ। তাঁর বিরুদ্ধে শুরু হয় বিভাগীয় তদন্ত। আরজেডি (RJD) সাংসদ মনোজ কুমার ঝা-এর দায়ের করা জনস্বার্থ মামলায় (PIL) দোষী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার দাবি জানিয়েছেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন নাগরিকদের সাংবিধানিক অধিকার এবং আন্দোলনের অজুহাতে পুলিশ আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বা অযৌক্তিক ভাবে বলপ্রয়োগ করতে পারে না। একই সঙ্গে আন্দোলনে আহত পুলিশকর্মীদের পরিবারের তরফ থেকেও সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে যার শুনানি মঙ্গলবার।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী টুইট করে মোদি সরকারকে আক্রমণ করেন। ছাত্রদের প্রতি বর্তমান প্রশাসনের মনোভাবকে “ঘাতক” বা অত্যন্ত নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। তিনি দিল্লির পেলেট গান এবং বিহারের একে-৪৭ ব্যবহারের ঘটনা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। শুনানির পর আদালত কোনো বিশেষ তদন্ত কমিটি গঠন করে কি না, সেদিকেই নজর রয়েছে সবার।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বিহারে ছাত্র বিক্ষোভ ঠেকাতে AK-47 থেকে চলল গুলি! সাসপেন্ড পুলিশ কর্মী”

Leave a Comment