দীর্ঘ ২৬ দিনের অনশন শেষে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সমাজকর্মী (Sonam Wangchuk) সোনম ওয়াংচুক। গুরুগ্রামের মেদান্তা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি জানিয়েছেন, লাদাখে ফেরার আগে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যাবেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিয়ো বার্তায় তিনি সমর্থক, চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের ধন্যবাদও জানান।
Sonam Wangchuk: ভিডিয়ো বার্তায় কী বললেন ওয়াংচুক?
সোমবার মেদান্তা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সোনম ওয়াংচুক একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, হাসপাতাল থেকে সরাসরি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরই নিজের বাড়ি লাদাখে ফিরে যাবেন। পোস্টের ক্যাপশনে (Sonam Wangchuk) তিনি লেখেন, হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি তাঁর বিশেষ কৃতজ্ঞতা রয়েছে।
AND FINALLY….
— Sonam Wangchuk (@Wangchuk66) July 27, 2026
I'm being discharged from the hospital. Will be going to Rajghat to pay tribute to Mahatma Gandhi and then back to the mountains.
Thank you all and BIG THANK YOU to the wonderful team of doctors and staff at Medanta Hospital Gurgaon. pic.twitter.com/BBp5k6JY9X
Sonam Wangchuk: ২৬ দিনের অনশন, আদালতের নির্দেশে স্থানান্তর
গত ২৮ জুন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে জন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। তিনি CJP-র নেতৃত্বাধীন আন্দোলনে যোগ দেন এবং টানা ২৬ দিন অনশন চালিয়ে যান। ১৮ জুলাই তাঁকে জোর করে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, তাঁকে কার্যত আটক করে রাখা হয়েছে। পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাঁকে মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়।
VISITED RAJGHAT…
— Sonam Wangchuk (@Wangchuk66) July 27, 2026
before going home.
Thank you Bapu, for the path you showed…
We just learnt that it remains as relevant today as 100 years ago.
No copyright, may share freely pic.twitter.com/YQRMlFZlyX
লাঠিচার্জ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া হুশিয়ারি, লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল
৩৬ দিনের আন্দোলনের ইতি
২০ জুন শুরু হওয়া এই আন্দোলন মোট ৩৬ দিন ধরে চলে। তৃতীয় দফার আলোচনায় সরকারের সঙ্গে সমঝোতা হওয়ার পর CJP অবিলম্বে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন, যার পর শনিবার আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সমাপ্তি ঘটে।
পরীক্ষা ব্যবস্থায় সংস্কারে টাস্ক ফোর্স
এরই মধ্যে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেন। এই কমিটির নেতৃত্বে রয়েছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। টাস্ক ফোর্স ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সুপারিশ জমা দেবে।
খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা আমেরিকার সিয়াটলে; নিহত ২, আহত ৫









2 thoughts on “হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক, লাদাখ ফেরার আগে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন”