রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শিয়ালদহে ভিড় কমাতে বড় পদক্ষেপ, আসছে নতুন ‘সেন্ট্রাল গেট’

Sealdah Station
---Advertisement---

প্রতিদিন লক্ষাধিক যাত্রীর ভিড়ে কার্যত নাজেহাল থাকে (Sealdah Station) শিয়ালদহ স্টেশন। প্রবেশ ও বেরোনোর সময় দীর্ঘ ভিড় সামাল দিতে এবার বড় পদক্ষেপ নিল রেল। যাত্রী চলাচল আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছন্দ করতে শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে নতুন ‘সেন্ট্রাল গেট’। রেলের দাবি, এই নতুন প্রবেশপথ চালু হলে স্টেশনের বিভিন্ন অংশে যাত্রীদের চাপ অনেকটাই ভাগ হয়ে যাবে এবং পিক আওয়ারে ভোগান্তিও কমবে।

Sealdah Station: দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহ

দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিয়ালদহ। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী লোকাল, এক্সপ্রেস, সাপ্তাহিক এবং অন্যান্য দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। স্বাভাবিকভাবেই (Sealdah Station) স্টেশনে প্রবেশ ও বেরোনোর সময় যাত্রীদের ব্যাপক ভিড় তৈরি হয়। সেই বাড়তি চাপ সামাল দিতেই নতুন ‘সেন্ট্রাল গেট’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

‘উইনার্স’ এখন ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’, বদলাচ্ছে কলকাতা পুলিশের নারী সুরক্ষা বাহিনীর পরিচয়

কেন গুরুত্বপূর্ণ এই ‘সেন্ট্রাল গেট’?

রেলের বক্তব্য, শিয়ালদহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজনেস স্টেশন। প্রতিদিনের বিপুল যাত্রী ও ট্রেন চলাচলের কারণে স্টেশনে ডিসপার্সাল মুভমেন্ট বা বিভিন্ন দিকে যাত্রীদের চলাচলের চাপ অত্যন্ত বেশি। (Sealdah Station) নতুন সেন্ট্রাল গেট চালু হলে সেই চাপ একাধিক প্রবেশপথে ভাগ হয়ে যাবে। ফলে যাত্রীরা দ্রুত নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন এবং মূল গেটগুলির উপর অতিরিক্ত চাপও কমবে।

Sealdah Station: প্ল্যাটফর্মে পৌঁছনো হবে আরও সহজ

বর্তমানে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম মূলত মেন লাইনের ট্রেনের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকেও নিয়মিত বিভিন্ন ট্রেন চলাচল করে। এছাড়া দক্ষিণ শাখার বহু ট্রেনও প্রতিদিন শিয়ালদহে আসে। নতুন গেট চালু হলে বিভিন্ন প্ল্যাটফর্মে পৌঁছনোর পথ আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে জানিয়েছে রেল।

আগামী দিনে বাড়বে আরও সুবিধা

রেল সূত্রে খবর, নতুন সেন্ট্রাল গেটের পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি। ভবিষ্যতে এই গেটের সঙ্গে আরও আধুনিক যাত্রী পরিষেবা ও প্রয়োজনীয় সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। রেল কর্তৃপক্ষের আশা, ব্যস্ত (Sealdah Station) শিয়ালদহ স্টেশনে যাত্রীদের দ্রুত, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে এই নতুন ‘সেন্ট্রাল গেট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment