রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্রড পিকে ভয়াবহ তুষারধস, নির্মল ‘নিমস’ পুরজা সহ নিখোঁজ ১০ আন্তর্জাতিক পর্বতারোহী

Broad Peak Avalanche
---Advertisement---

[ছবি:এক্স]

(Broad Peak Avalanche) পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ৮,০৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে ভয়াবহ তুষারধসের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক পর্বতারোহণ মহলে। অন্তত ১০ জন আন্তর্জাতিক পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজা। ইতিমধ্যেই পাকিস্তান সেনাবাহিনী ও বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

Broad Peak Avalanche: নির্মল পুরজাসহ ১০ জনের খোঁজ নেই

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে রয়েছেন নেপালের পাঁচ পর্বতারোহী। তাঁদের অন্যতম বিশ্বখ্যাত নির্মল ‘নিমস’ পুরজা। এছাড়াও একজন পাকিস্তানি, ওমানের একজন, চিনের একজন, একজন আমেরিকান এবং আরও এক বিদেশি পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। শেষ ব্যক্তির জাতীয়তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

Broad Peak Avalanche: তুষারধসের পরই শুরু উদ্ধার অভিযান

জানা গিয়েছে, নির্মল পুরজার নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল ব্রড পিক অভিযানে অংশ নিয়েছিল। অভিযানের সময় আচমকাই ভয়াবহ তুষারধস নেমে আসে। (Broad Peak Avalanche) এরপর একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে পাকিস্তান প্রশাসন। নিখোঁজদের সন্ধানে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উচ্চ পার্বত্য এলাকায় অভিজ্ঞ বিশেষজ্ঞ উদ্ধারকারী দলও অভিযান চালাচ্ছে।

দুর্গম পরিবেশে বাড়ছে চ্যালেঞ্জ

তবে উদ্ধারকাজ মোটেও সহজ নয়। খারাপ আবহাওয়া, গভীর তুষারের স্তূপ এবং দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে উদ্ধারকারীরা একাধিক চ্যালেঞ্জের মুখে পড়ছেন। কারাকোরাম পর্বতমালার ব্রড পিক বিশ্বের দ্বাদশ উচ্চতম শৃঙ্গ এবং সবচেয়ে কঠিন পর্বতারোহণ গন্তব্যগুলির অন্যতম। প্রতি বছর বহু অভিজ্ঞ পর্বতারোহী এই শৃঙ্গ জয়ের চেষ্টা করলেও তুষারধস, প্রতিকূল আবহাওয়া ও অক্সিজেনের স্বল্পতার কারণে অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে পরিচিত। (Broad Peak Avalanche) আন্তর্জাতিক পর্বতারোহণ মহল দ্রুত নিখোঁজদের সন্ধান মিলবে বলে আশা প্রকাশ করেছে। পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য এবং উদ্ধারকারী দলের নিরাপত্তা কামনা করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্বতারোহীরা।

‘পাকিস্তানি কাশ্মীর’ নয়, PoK নিয়ে NYT-কে কড়া জবাব ভারতের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ব্রড পিকে ভয়াবহ তুষারধস, নির্মল ‘নিমস’ পুরজা সহ নিখোঁজ ১০ আন্তর্জাতিক পর্বতারোহী”

Leave a Comment