রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সব্যসাচী দত্তের ফ্ল্যাটে উদ্ধার সাড়ে ৩ কেজি সোনা! ইডির তল্লাশি অভিযান ১২ জায়গায়

ED Raid
---Advertisement---

(ED Raid) প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও ব্যাঙ্ক লকার থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ভোর থেকেই কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। তদন্তকারীদের মূল লক্ষ্য, এই বিপুল পরিমাণ সোনা তোলাবাজি বা দুর্নীতির অর্থে কেনা হয়েছিল কি না, তার উৎস খুঁজে বের করা।

তোলাবাজি মামলার সূত্রেই ইডির তদন্ত

গত মাসে তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে সঙ্গে নিয়ে একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়। (ED Raid) সেই অভিযানে তাঁর ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকার সোনা উদ্ধার হয়। পাশাপাশি ব্যাঙ্কের লকার থেকেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেন তদন্তকারীরা। তল্লাশির সময় ৭৬ কোটি টাকার সোনা কেনার রসিদও উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি।

ED Raid: টিনা ভৌমিক সাহার বাড়িতেও মিলেছিল সোনা

তদন্তে উঠে আসে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতেও বিপুল পরিমাণ সোনার হদিশ। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এরপর থেকেই গোটা মামলায় অর্থের উৎস এবং সম্পত্তির নথি খতিয়ে দেখতে শুরু করে তদন্তকারী সংস্থাগুলি।

আয়-সম্পত্তির অসঙ্গতি খতিয়ে দেখছে ইডি

(ED Raid) ইডি সূত্রে খবর, সব্যসাচী দত্তের ঘোষিত আয়ের সঙ্গে উদ্ধার হওয়া সোনা ও অন্যান্য সম্পত্তির পরিমাণের সামঞ্জস্য মিলছে না। সেই কারণেই এই মামলায় প্রাথমিক অনুসন্ধান শুরু করে সংস্থাটি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট FIR নথি সংগ্রহ করা হয়েছে।

ED Raid: ১২ জায়গায় তল্লাশি, সোনার উৎসেই নজর

শুক্রবার সকাল থেকে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ রাজ্যের ১২টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের লক্ষ্য, উদ্ধার হওয়া সোনার প্রকৃত উৎস, আর্থিক লেনদেন এবং তা দুর্নীতি বা তোলাবাজির অর্থে কেনা হয়েছিল কি না, সেই বিষয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করা। এই অভিযানের পর মামলার তদন্তে নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল।

ট্রেন বাতিল, দেখে নিন সপ্তাহান্তে কোন কোন লোকাল বাতিল?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment