সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। (Train Cancelled) ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি ও রবিবার হাওড়া ডিভিশনে মোট ৮টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল। পাশাপাশি শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বরগামী বিশেষ ট্রেনের স্টপেজেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ফলে যাত্রার আগে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।
Train Cancelled: ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য ট্রাফিক ব্লক
রেল সূত্রে খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণে ১ লা আগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২রা আগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। এর জেরেই হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে।
Train Cancelled: বাতিল ট্রেনের তালিকা
১লা আগস্ট (শনিবার):-
- ৩৭৮৪৯ (হাওড়া থেকে)
- ৩৬০৮৭ (হাওড়া থেকে)
- ৩২৪১৪ (বারুইপাড়া থেকে)
- ৩২৪১৩ (শিয়ালদহ থেকে)
- ৩৬০৮৮ (মসাগ্রাম থেকে)
- ৩৬৮৬০ (বর্ধমান থেকে)
২রা আগস্ট (রবিবার):-
- ৩৬৮১১ (হাওড়া থেকে)
- ৩৬৮১২ (বর্ধমান থেকে)
আগেও ব্যাহত হয়েছিল পরিষেবা
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সুরক্ষা ও ট্র্যাকের রক্ষণাবেক্ষণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Train Cancelled) উল্লেখ্য, কয়েক দিন আগেই নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য টানা চার দিন হাওড়া ডিভিশনের রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। আগস্টের শুরুতেই ফের একই কারণে একাধিক লোকাল বাতিল হওয়ায় নতুন করে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
শ্রাবণী মেলার ট্রেনে নতুন নিয়ম
এদিকে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে চালু হওয়া অতিরিক্ত ট্রেনের স্টপেজেও সংশোধন করেছে পূর্ব রেল। নতুন নির্দেশিকা অনুযায়ী, হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেন শুধুমাত্র বালি ও শেওড়াফুলি স্টেশনেই দাঁড়াবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত মাঝের কোনও স্টেশনে ট্রেন থামবে না। তবে তারকেশ্বর থেকে হাওড়া বা শেওড়াফুলিগামী ডাউন লোকালগুলি আগের মতোই সব স্টেশনেই স্টপেজ দেবে। যাত্রীদের তাই যাত্রার আগে সংশোধিত সময়সূচি ও স্টপেজ তালিকা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।
নেই ডাক্তার গড়িয়ার ফরতাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এলাকার বিধায়ক কিছু আশ্বাস দিলেন কি?













1 thought on “ট্রেন বাতিল, দেখে নিন সপ্তাহান্তে কোন কোন লোকাল বাতিল?”