রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভারী বৃষ্টির কারণে বন্ধ রাস্তা, স্থগিত অমরনাথ যাত্রা

Amarnath Yatra Suspended
---Advertisement---

চলতি বছরের ৩ জুলাই শুরু হয়েছিল অমরনাথ যাত্রা। ৫৭দিনের অমরনাথ যাত্রা চলবে ২৮ আগস্ট পর্যন্ত। তবে প্রবল বৃষ্টির কারণে বেগ পেতে হলো তীর্যযাত্রীদের। প্রতিকূল আবহাওয়ার কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (NH-44) বন্ধ থাকায় জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হলো। এই বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে সড়ক মেরামতের কাজ। ফলে নতুন কোনও পুণ্যার্থীর দলকে কাশ্মীরের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি (Amarnath Yatra Suspended)।

Amarnath Yatra Suspended: ৪.৫ লক্ষ ভক্ত অমরনাথ যাত্রায়

সূত্রের খবর, পুণ্যার্থীদের ভিড় কমে যাওয়ায় রেজিস্ট্রেশন ও টোকেন বিতরণের কাজ তাওয়াই রিভারফ্রন্ট থেকে সরিয়ে সরাসরি ভগবতী নগর বেস ক্যাম্প-এ স্থানান্তর করা হয়েছে (Amarnath Yatra Suspended)।

গত ৩ জুলাই তীর্থযাত্রা শুরুর পর থেকে প্রায় ৪.৫ লক্ষ ভক্ত অমরনাথ দর্শন করেছেন এবং ২৮ আগস্ট রাখি পূর্ণিমার দিন এই যাত্রা শেষ হওয়ার কথা। আধিকারিকরা জানিয়েছেন, উধমপুর সড়কের লাধা-সামরোলি অংশে মেরামতের কাজ চলার কারণে জম্মু বেস ক্যাম্প থেকে নতুন কোনও দলকে রওনা হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

দীর্ঘ ২৫০ কিলোমিটার জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক-(NH44)সারাবছর কাশ্মীর উপত্যকাকে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে রাখে। গত সপ্তাহ থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির কারণেই সড়কের বিভিন্ন জায়গায় ধস নামে। তারপরই সড়কের উপর দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে শুক্রবার থেকে নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ায় রাস্তা মেরামতের কাজ বন্ধ হয়ে গিয়েছে। কাদা জলে পিচ্ছিল হয়ে গিয়েছে রাস্তা।

আধিকারিকরা জানিয়েছেন, রামবান ও উধমপুর জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তাঁরা আরও জানান, অমরনাথ তীর্থযাত্রীদের জন্য টোকেন বিতরণ, ই-কেওয়াইসি (e-KYC) যাচাইকরণ এবং আরএফআইডি (RFID) কার্ড বিতরণের জন্য একটি ‘তাওয়াই রিভারফ্রন্ট’ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on “ভারী বৃষ্টির কারণে বন্ধ রাস্তা, স্থগিত অমরনাথ যাত্রা”

  1. I am always looking for platforms that prioritize user experience and this one checks every box. The registration takes just a minute and I was placing my first wagers right away. The odds are competitive and the dashboard is designed so well that I never feel overwhelmed. Reliable payouts and a friendly community make this a true standout. bd1111bed

    Reply
  2. Finding a trustworthy gaming site was always a hassle until I discovered this one. They support all my favorite local payment options and the interface is super easy to navigate. The team really goes the extra mile to keep players happy. Try it out at bd465bd

    Reply

Leave a Comment