রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ হড়পা বান জম্মু-কাশ্মীরে, একাধিক জেলায় বন্ধ স্কুল

Published on: August 1, 2026
Flash Flood
---Advertisement---

জম্মু ও কাশ্মীরের চেনাব উপত্যকায় টানা ভারী বৃষ্টির জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত। শনিবার ভোরে কিস্তওয়ার জেলার চাত্রু এলাকায় মেঘভাঙা বৃষ্টির পর আচমকাই নেমে আসে ভয়াবহ হড়পা বান। পরিস্থিতির কথা মাথায় রেখে কিস্তওয়ার, ডোডা এবং রামবান জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল একদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে পড়ুয়াদের অনলাইনে ক্লাস করার নির্দেশও দেওয়া হয়েছে। (Flash Flood)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় আড়াইটে নাগাদ চাত্রু এলাকায় মুষলধারায় বৃষ্টি হয়। তার জেরেই মুহূর্তের মধ্যে প্রবল হড়পা বান নেমে আসে এবং বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিস্তওয়ার-চাত্রু-সিন্থান জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্তত দুটি গাড়ি বানের জলে ভেসে যায়। পাশাপাশি একাধিক দোকান ও বাড়িতে জল ও কাদা ঢুকে পড়ে, যার ফলে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

ঘটনার খবর পাওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কিস্তওয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শর্মার সঙ্গে কথা বলেন। তিনি জানান, এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। মন্ত্রী আরও জানান, ক্ষতিগ্রস্ত দোকানদার ও ব্যবসায়ীদের সরকারি ত্রাণ ও ক্ষতিপূরণ দেওয়া হবে। (Flash Flood)

মাঝসমুদ্রে বিকল ইঞ্জিন! কেরলের কোঝিকোড় উপকূলে আটকে ১৭ জন মৎস্যজীবী

উল্লেখ্য, গত বছরের চাসোতি এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ঘটনার পর থেকেই কিস্তওয়ারে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে বলে জানান জিতেন্দ্র সিং। সেই দুর্ঘটনায় মাচাইল মাতা মন্দিরে যাওয়া বহু তীর্থযাত্রী-সহ মোট ৬৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া সেই ঘটনার পর থেকে এখনও প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা দিতে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক কিস্তওয়ার এবং মাচাইল এলাকায় দুটি আর্লি ওয়ার্নিং সিস্টেম (EWS) স্থাপন করেছে। এছাড়াও পাড্ডার এলাকায় একটি স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। (Flash Flood)

অন্যদিকে, ভারী বৃষ্টিতে রাস্তার বেহাল দশা এবং পাহাড়ি ধসের আশঙ্কায় কিস্তওয়ারের মুখ্য শিক্ষা আধিকারিক জেলার সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একই ধরনের নির্দেশ জারি করা হয়েছে পার্শ্ববর্তী ডোডা ও রামবান জেলাতেও।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment